পাকিস্তানকে হারিয়ে বাছাই পর্ব শুরু বাংলাদেশের 

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২১ নভেম্বর ২০২১, ২০:৫৬আপডেট : ২১ নভেম্বর ২০২১, ২২:০২

ওয়ানডে বিশ্বকাপ খেলার স্বপ্ন নিয়ে শুরুটা দারুণভাবে করেছে বাংলাদেশের মেয়েরা। বাছাই পর্বে প্রথম ম্যাচে পাকিস্তানকে ৩ উইকেটে হারিয়েছে বাংলাদেশ।

২০২ রানের লক্ষ্যে খেলতে নেমে নিগার সুলতানার দল ৭ উইকেট হারিয়েই জয় তুলে নিয়েছে। হারারে স্পোর্টস ক্লাব মাঠে জয়টা এক অর্থে ছিল অবিশ্বাস্য। ১৬০ রানে ৭ উইকেট পড়ে যাওয়ায় বাংলাদেশের তখন দিশাহীন অবস্থা। শেষ ১৮ বলে প্রয়োজন ছিল ৩৫ রান! চাপে পড়ে যাওয়া এই পরিস্থিতিতেই দিশা দেখিয়েছেন রুমানা আহমেদ। ঝড়ো গতিতে ব্যাট চালিয়েছেন। ৪৮তম ওভারে চারটি চার আসে তারই ব্যাট থেকে। ৪৯তম ওভারে তার কল্যাণে আসে আরও ১২টি রান। জয়ের কাছে পৌঁছার পর ৬ বলে ৫ রানের দরকার ছিল। পরে রুমানা ও সালমা দুই বল হাতে রেখেই জয় নিয়ে মাঠ ছেড়েছেন।  

ম্যাচ জেতাতে ৪৪ বলে ৫০ রানের অপরাজিত ইনিংস খেলেছেন রুমানা। তাতে ছিল ৬টি চার। সালমা খাতুন ১৩ বলে ১৮ রানে অপরাজিত থেকে অবদান রেখেছেন। তার ইনিংসে ছিল ২টি চার। এছাড়া ফারজানা হক ৪৫ ও রিতু মনি ৩৩ রান করেছেন। 

শুরুতে টস হেরে পাকিস্তানকে ব্যাটিংয়ের আমন্ত্রণ জানিয়েছিলেন বাংলাদেশের অধিনায়ক নিগার সুলতানা। ৪৯ রানে পাঁচ উইকেট তুলে নিয়ে তারা ভালোভাবেই পাকিস্তানকে চেপে ধরেছিল তারা। কিন্তু ষষ্ঠ উইকেটে নিদা দার ও আলিয়া রিয়াজের ১৩৭ রানের দুর্দান্ত জুটিতে বড় সংগ্রহ পেয়ে যায় পাকিস্তান। সেঞ্চুরি থেকে ১৩ রান দূরে থেকে নিদা বিদায় নিলেও ৬১ রানে অপরাজিত থাকেন আলিয়া। শেষ পর্যন্ত নির্ধারিত ৫০ ওভারে ৭ উইকেটে ২০১ রান তোলে পাকিস্তান নারী দল।

বাংলাদেশের বোলারদের মধ্যে বল হাতে রিতু মনি ও নাহিদা আক্তার দুটি করে উইকেট নেন। সালমা খাতুন ও রুমানা আহমেদ নেন একটি করে উইকেট।

/আরআই/এফআইআর/এমওএফ/
সম্পর্কিত
বাংলাদেশ সফরের ব্যাখ্যা দিলো আইসিসি
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
সর্বশেষ খবর
বিএসইসি’র নতুন চেয়ারম্যান মাসুদ খান, নিয়োগ পেলেন তিন কমিশনার
বিএসইসি’র নতুন চেয়ারম্যান মাসুদ খান, নিয়োগ পেলেন তিন কমিশনার
জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে বাংলাদেশের বিজয়ে রাষ্ট্রপতির অভিনন্দন
জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে বাংলাদেশের বিজয়ে রাষ্ট্রপতির অভিনন্দন
ইরানে বিভেদ সৃষ্টির চেষ্টা করছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল: খামেনি
ইরানে বিভেদ সৃষ্টির চেষ্টা করছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল: খামেনি
ডেঙ্গুর চরম ঝুঁকিতে ঢাকা দক্ষিণ সিটির ২৭টি ওয়ার্ড
ডেঙ্গুর চরম ঝুঁকিতে ঢাকা দক্ষিণ সিটির ২৭টি ওয়ার্ড
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের