বাংলাদেশকে কত রানে থামাবে পাকিস্তান, জানালেন শাহীন

রবিউল ইসলাম, চট্টগ্রাম থেকে
২৮ নভেম্বর ২০২১, ২১:৫৬আপডেট : ২৮ নভেম্বর ২০২১, ২১:৫৬

জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে সর্বশেষ টেস্টে ওয়েস্ট ইন্ডিজকে ৩৯৫ রানের লক্ষ্য দিয়েও জিততে পারেনি বাংলাদেশ। কঠিন লক্ষ্য কাইল মায়ার্সের ডাবল সেঞ্চুরিতে টপকে যায় ক্যারিবীয়রা। পাকিস্তানের বিপক্ষে তৃতীয় দিনে বাংলাদেশের যে অবস্থান তাতে করে বড় লক্ষ্য দেওয়া বেশ কঠিন। ৮৩ রানে এগিয়ে থাকা বাংলাদেশের হাতে আছে ৬ উইকেট। মুশফিক-ইয়াসির-লিটনরা মিলে স্কোর কতদূর নিতে পারেন, সেটাই দেখার। যদিও পাকিস্তান পেসার শাহীন আফ্রিদি জানিয়ে গেলেন, বাংলাদেশকে ২০০ রানের মধ্যে আটকাতে চান তারা।

আজ (রবিবার) ছিল চট্টগ্রাম টেস্টের তৃতীয় দিন। শেষ বিকেলে বাংলাদেশের ব্যাটারদের চেপে ধরেছেন পাকিস্তানের বোলাররা। আগামীকাল (সোমবার) চতুর্থ দিনেও নিয়ন্ত্রিত বোলিংয়ে বাংলাদেশকে চেপে ধরতে মরিয়া সফরকারী বোলাররা। স্পিন সুবিধা কাজে লাগিয়ে মুমিনুলদের ২০০ রানের নিচে আটকে ফেলতে চান শাহীন, ‘আমাদের লক্ষ্য থাকবে উইকেট টু উইকেট বোলিং করে ম্যাচ জেতার। উইকেটে স্পিনারদের জন্য বেশ সুবিধা মিলছে। আশা করি, বাংলাদেশকে ২০০ রানের নিচে থামাতে পারবো।’

সংবাদ সম্মেলনে নিজেদের লক্ষ্যের কথা জানিয়ে গেছেন শাহীন আফ্রিদি প্রথম ইনিংসে সেঞ্চুরি পেয়েছেন আবিদ আলী। এই ওপেনারও দ্রুত বাংলাদেশকে অলআউট করার স্বপ্ন দেখছেন। এক প্রশ্নের জবাবে তিনি বলেছেন, ‘আমাদের চেষ্টা থাকবে যত দ্রুত সম্ভব বাংলাদেশকে অলআউট করা। যেন আমাদের লক্ষ্যটা ছোট হয়। সময় গড়ানোর সঙ্গে সঙ্গে উইকেটের আচরণ বদলাচ্ছে। এখানে আমাদের নিয়ন্ত্রিত বোলিংয়ের মাধ্যমে বাংলাদেশের ব্যাটারদের চেপে ধরতে হবে।’

/কেআর/
সম্পর্কিত
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
১৫ বলে ফিফটি, পারভেজের রেকর্ডে ভাগ বসালেন হাবিবুর
সর্বশেষ খবর
নেতানিয়াহুকে ‘পাগল’ বলার কথা স্বীকার ট্রাম্পের
নেতানিয়াহুকে ‘পাগল’ বলার কথা স্বীকার ট্রাম্পের
সোনাক্ষির সুস্থতায় কাজে লাগছে হোমিওপ্যাথি, বিতর্কে নেটিজেনরা
সোনাক্ষির সুস্থতায় কাজে লাগছে হোমিওপ্যাথি, বিতর্কে নেটিজেনরা
নিজের বিড়ালকে আলিঙ্গন করার দিন আজ
নিজের বিড়ালকে আলিঙ্গন করার দিন আজ
স্পেনের ৭২ বছরের পেনাল্টি আধিপত্যের ইতি যেভাবে
স্পেনের ৭২ বছরের পেনাল্টি আধিপত্যের ইতি যেভাবে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের