যুবাদের কাছে হারলো ভারতের ‘বি’ দলও

স্পোর্টস ডেস্ক
০১ ডিসেম্বর ২০২১, ২০:৩১আপডেট : ০১ ডিসেম্বর ২০২১, ২০:৪৬

বিশ্বকাপ প্রস্তুতির অংশ হিসেবে ভারত সফরে গেছে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল। সেখানে ভারতের অনূর্ধ্ব-১৯ ‘এ’ ও ‘বি’ দলের বিপক্ষে খেলছে ত্রিদেশীয় একটি টুর্নামেন্ট। প্রথম ম্যাচে ভারতীয় ‘এ’ দলকে হারানোর পর ‘বি’ দলকেও হারিয়েছে অনায়াসে। তাতে পয়েন্ট টেবিলে শীর্ষে উঠে গেছে সফরকারী বাংলাদেশ।

কলকাতার ইডেন গার্ডেন্সে যুবারা জিতেছে ১১৩ রানের বড় ব্যবধানে। ৩০৬ রানের লক্ষ্য দিয়ে ভারতের ‘বি’ দলকে ৪৫.৩ ওভারে ১৯২ রানেই গুটিয়ে দিয়েছে বাংলাদেশ যুব দল।

টস জয়ের পর প্রথমে ব্যাট করেছে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল। পুরো ইনিংসেই দাপট দেখান নওরোজ প্রান্তিক। তার ১০৮ বলে ১০১ রানের ইনিংসের কল্যাণে রচিত হয় বড় সংগ্রহের ভিত। ম্যাচসেরাও হন তিনি। এছাড়া মেহেরব হাসানের ৪৮ বলে অপরাজিত ৭০ রানের টর্নেডো ইনিংস স্কোরবোর্ড সমৃদ্ধ করতে ভূমিকা রেখেছে। তার ইনিংসে ছিল ৬টি চার ও ২টি ছয়। এই ইনিংসের সুবাদে যুবারা ৬ ‍উইকেট হারিয়ে সংগ্রহ করেছে ৩০৫ রান।

জবাবে বাংলাদেশের বোলিং আক্রমণে নিয়মিত উইকেট হারিয়েছে ভারতীয় ‘বি’ দল। ৯১ রানেই হারিয়ে ফেলে ৪ উইকেট। এরপর আর স্বাগতিকরা দাঁড়াতে পারেনি।

আরিফুল ইসলাম নিয়েছেন ৪ উইকেট। নাইমুর নেন দুটি। সফরকারীদের বোলিংয়ের সামনে কৌশল তাম্বের ৪২ রানই ছিল সর্বোচ্চ।

/এফআইআর/এমওএফ/    
সম্পর্কিত
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
১৫ বলে ফিফটি, পারভেজের রেকর্ডে ভাগ বসালেন হাবিবুর
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম