দলীয় অনুশীলনে ফিরলেন সাকিব

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০২ ডিসেম্বর ২০২১, ১৪:৫৫আপডেট : ০২ ডিসেম্বর ২০২১, ১৪:৫৫

করোনাভাইরাস পরীক্ষার নমুনা দিয়েছিলেন। কিন্তু ফল হাতে পাওয়া হয়নি। তাই ঢাকা টেস্টের স্কোয়াডে থাকলেও দলীয় অনুশীলনে থাকার অনমুতি মেলেনি সাকিব আল হাসান। যে কারণে আজ (বৃহস্পতিবার) শুরুতে একক অনুশীলন সারতে হয়েছে তাকে। যদিও বেশিক্ষণ অপেক্ষায় থাকতে হয়নি, ‘নেগেটিভ’ ফল মিলে যাওয়ায় দুপুরেই দলের সঙ্গে যোগ দিতে পেরেছেন বাঁহাতি অলরাউন্ডার।

আজই শুরু হয়েছে বাংলাদেশ দলের ঢাকা টেস্টের প্রস্তুতি। মুমিনুল হকরা দুপুর থেকে অনুশীলনে নামলেও সাকিব শুরু করেছিলেন সকাল থেকে। চোট কাটিয়ে ঢাকা টেস্টের স্কোয়াডে থাকার পরও সাকিব কেন একা অনুশীলন করছেন, তার কারণ জানিয়েছিলেন বিসিবির চিকিৎসক দেবাশিষ চৌধুরী এই বলে, ‘যেহেতু সাকিবের করোনা পরীক্ষার ফলাফল এখনও আসেনি, এই কারণে তিনি দলের সঙ্গে যোগ দেননি। যেহেতু তিনি ঢাকা টেস্টের দলে আছেন, তাকে তো অনুশীলন করতেই হবে। বিকালের মধ্যে আমরা করোনার ফল পেয়ে যাবো।’

তবে বিকাল পর্যন্ত অপেক্ষা করতে হয়নি, দুপুরেই মিলে গেছে নেগেটিভ ফল। তাই পুরোদমে প্রস্তুতি নিতে আর কোনও বাধা নেই। মিরপুরের ইনডোরে আবার মিলিত হতে পেরেছেন টেস্ট দলের সতীর্থদের সঙ্গে। গত টি-টোয়েন্টি বিশ্বকাপে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ফিল্ডিংয়ের সময় হ্যামস্ট্রিংয়ে চোটে পান সাকিব। টুর্নামেন্টও শেষ হয়ে যায় তার। এরপর পাকিস্তানের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ মিসের পর খেলতে পারেননি চট্টগ্রাম টেস্টও। অতঃপর ফিটনেস পরীক্ষায় উতরে গিয়ে ফিরেছেন ঢাকা টেস্টের দলে।

সাকিব অবশ্য নিজেকে প্রস্তুত করতে আরও আগেই মাঠে নেমেছেন। গত শুক্রবার থেকে নিজেকে প্রস্তুত করতে কাজ শুরু করেছেন এই অলরাউন্ডার। নিজের একাডেমিতে শৈশবের কোচ সালাউদ্দিনের তত্ত্বাবধানে অনুশীলন করেছেন। সেখানে কোনোরকম অস্বস্তি ছাড়াই নেটে ব্যাটিং করেছেন তিনি। পাকিস্তানের বিপক্ষে দ্বিতীয় টেস্ট শুরু হবে ৪ ডিসেম্বর, ফলে নিজেকে পুরোপুরি প্রস্তুত করতে আরও একদিন সময় পাবেন তিনি।

/আরআই/কেআর/
সম্পর্কিত
দুজন খেলোয়াড় কেন্টের হয়ে খেলছে, বাংলাদেশের মানুষ খুব খুশি: হাসান
ভারতীয় ক্রিকেটের সঙ্গে চ্যাটজিপিটির চুক্তি, মূল্য ১৩০ কোটি রুপির বেশি!
আমিরাতকে উড়িয়ে এশিয়া কাপের সেমিতে ভারতকে পেলো বাংলাদেশ 
সর্বশেষ খবর
সন্ধ্যার পর যে বনে ঢোকে না কেউ, রাতে কী ঘটে সেখানে?
সন্ধ্যার পর যে বনে ঢোকে না কেউ, রাতে কী ঘটে সেখানে?
বিমানবন্দ‌র এলাকার শপিং মলে আগুন
বিমানবন্দ‌র এলাকার শপিং মলে আগুন
ত্বকের যত্নে প্রভার ভরসা ঘরোয়া তিন উপাদানে
ত্বকের যত্নে প্রভার ভরসা ঘরোয়া তিন উপাদানে
কাল ৮ ঘণ্টা গ্যাস থাকবে না যেসব এলাকায়
কাল ৮ ঘণ্টা গ্যাস থাকবে না যেসব এলাকায়
সর্বাধিক পঠিত
বাঁধনের ওপর হামলা: আসিফ নজরুল বললেন, ‘ব্যবস্থা নিলে শূন্য হাতে ফিরতে হবে’
বাঁধনের ওপর হামলা: আসিফ নজরুল বললেন, ‘ব্যবস্থা নিলে শূন্য হাতে ফিরতে হবে’
সৌদি আরবে কোনও নদী নেই, কীভাবে বিশুদ্ধ পানি পাচ্ছে ৩৭ মিলিয়ন মানুষ
সৌদি আরবে কোনও নদী নেই, কীভাবে বিশুদ্ধ পানি পাচ্ছে ৩৭ মিলিয়ন মানুষ
সরিষার তেলের নামে অন্য তেল, মধুতে চিনির সিরাপ: সংসদে সানসিলা
সরিষার তেলের নামে অন্য তেল, মধুতে চিনির সিরাপ: সংসদে সানসিলা
বাঁধনের ওপর হামলা: মনিরুলকে নিয়ে বিপদে পড়ে গেলো তার পরিবার
বাঁধনের ওপর হামলা: মনিরুলকে নিয়ে বিপদে পড়ে গেলো তার পরিবার
পরীমণির বায়োপিকে কাজ করতে চান দীঘি
পরীমণির বায়োপিকে কাজ করতে চান দীঘি