নিউজিল্যান্ড সফরে যাচ্ছেন না মারুফা

স্পোর্টস ডেস্ক
০২ নভেম্বর ২০২৬, ১০:০০ আপডেট : ০২ নভেম্বর ২০২৬, ১০:০০

বাংলাদেশ নারী দলের পেস আক্রমণের অন্যতম ভরসা মারুফা আক্তারকে ছাড়াই নিউজিল্যান্ড সফরে যেতে হচ্ছে দলকে। গোড়ালির চোটের কারণে আসন্ন সাদা বলের সিরিজ থেকে ছিটকে গেছেন এই পেসার। পুরোপুরি সুস্থ না হওয়া পর্যন্ত তাঁকে মাঠে ফেরানোর ঝুঁকি নিতে চায় না বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

তিনটি করে ওয়ানডে ও টি-টোয়েন্টি খেলতে আগামী ৪ ডিসেম্বর ঢাকা ছাড়ার কথা বাংলাদেশ নারী দলের। তবে মারুফা এখন চার সপ্তাহের বিশ্রামে আছেন। ডিসেম্বরের প্রথম সপ্তাহে তার আবার হাঁটাচলা শুরু করার কথা রয়েছে।

ক্রিকবাজকে বিসিবির নারী বিভাগের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করা বোর্ডের এক শীর্ষ কর্মকর্তা জানিয়েছেন, মারুফাকে নিয়ে তাড়াহুড়ো করতে চায় না বোর্ড। তিনি বলেন, ‘নিউজিল্যান্ড সফরে সে খেলতে পারবে না। আমাদের অন্যতম গুরুত্বপূর্ণ ক্রিকেটার হওয়ায় তাকে নিয়ে তাড়াহুড়ো করতে চাই না। পুরোপুরি সুস্থ হয়ে ফেরাটাই নিশ্চিত করতে হবে।’

ওই কর্মকর্তা আরও বলেন, ‘তার গোড়ালির ব্যথা আবার ফিরে এসেছে। আমরা চাই না এমনটা আবার ঘটুক। তাই যতটা সময় প্রয়োজন, তাকে বিশ্রাম দেওয়ার সিদ্ধান্ত নিয়েছি। যাতে পরবর্তী সময়ে কোনো ধরনের অস্বস্তি ছাড়া বোলিং করতে পারে। পুরোপুরি সুস্থ না হলে নিজের সামর্থ্য অনুযায়ী বোলিং করতেও তার সমস্যা হবে।’

ক্রিকবাজের তথ্য অনুযায়ী, অস্ট্রেলিয়া সফরের আগে মারুফাকে একটি ইনজেকশন দেওয়া হয়েছিল। তাতে প্রত্যাশিত ফল মেলেনি। সে কারণেই সফরের শেষ ম্যাচে তাকে বিশ্রামে রেখেছিল টিম ম্যানেজমেন্ট। এবার চোট পুরোপুরি সারিয়ে তুলতেই তাকে দীর্ঘ সময়ের জন্য বিশ্রামে রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

 

/এফআইআর/
সম্পর্কিত
স্পিনের ফাঁদ পাততে গিয়ে নিজেরাই ফাঁসলো বাংলাদেশ?
যুব এশিয়া কাপ জয়ের প্রত্যাশা, তবে ২০২৮ বিশ্বকাপই মূল লক্ষ্য
সাঈদ আনোয়ারের যে রেকর্ডে ভাগ বসিয়েছেন ফখর
সর্বশেষ খবর
বনানীতে গ্যাস লিকেজের আগুনে দগ্ধ ফিলিপাইনি নারী মারা গেছেন
বনানীতে গ্যাস লিকেজের আগুনে দগ্ধ ফিলিপাইনি নারী মারা গেছেন
বিএনপি নেতাকে মারধর ও টাকা ছিনতাইয়ের মামলায় ছাত্রদল নেতা গ্রেফতার
বিএনপি নেতাকে মারধর ও টাকা ছিনতাইয়ের মামলায় ছাত্রদল নেতা গ্রেফতার
বাংলা কিউআর দিয়ে ব্যক্তি থেকে ব্যক্তি টাকা পাঠানো যাবে
বাংলা কিউআর দিয়ে ব্যক্তি থেকে ব্যক্তি টাকা পাঠানো যাবে
অন্ধ্র প্রদেশের দিকে এবার ধেয়ে আসছে ‘মুরাসু’
অন্ধ্র প্রদেশের দিকে এবার ধেয়ে আসছে ‘মুরাসু’
সর্বাধিক পঠিত
সঙ্গী খুঁজতে অবিবাহিতদের বিনামূল্যে ফিনল্যান্ড ভ্রমণের সুযোগ
সঙ্গী খুঁজতে অবিবাহিতদের বিনামূল্যে ফিনল্যান্ড ভ্রমণের সুযোগ
৫২ বছর বয়সে এইচএসসি পাস করলেন শেফালী
৫২ বছর বয়সে এইচএসসি পাস করলেন শেফালী
এইচএসসি পাস করলো জেলা ছাত্রদল সভাপতির ছেলে, সমালোচনার মুখে কমিটি বিলুপ্ত
এইচএসসি পাস করলো জেলা ছাত্রদল সভাপতির ছেলে, সমালোচনার মুখে কমিটি বিলুপ্ত
রণক্ষেত্র মিরপুর-১০
রণক্ষেত্র মিরপুর-১০
এনসিপিতে যুক্ত হচ্ছেন নাজমুল আবেদীন ফাহিম ও নাজমুল ইসলাম
এনসিপিতে যুক্ত হচ্ছেন নাজমুল আবেদীন ফাহিম ও নাজমুল ইসলাম