বৃষ্টিতে শেষ প্রথম সেশন

বাংলা ট্রিবিউন রিপোর্ট 
০৬ ডিসেম্বর ২০২১, ১২:২৬আপডেট : ০৬ ডিসেম্বর ২০২১, ১৩:১৮

বৃষ্টিতে সিরিজের দ্বিতীয় টেস্টের তৃতীয় দিনের খেলা নিয়েও শঙ্কা দেখা দিয়েছে। ঘূর্ণিঝড় জাওয়াদের প্রভাবে রাতভর বৃষ্টি হয়েছে। একই দৃশ্য দেখা গেলো সোমবার সকাল থেকেও। টানা বৃষ্টিতে কোনও খেলা ছাড়াই প্রথম সেশন শেষ হয়ে গেছে। দ্বিতীয় সেশনেও কোনও সম্ভাবনা দেখা যাচ্ছে না।   

বাংলাদেশ-পাকিস্তানের মধ্যকার এই টেস্টের তৃতীয় দিন সকাল সাড়ে ৯টায় শুরুর কথা ছিল। কিন্তু বৃষ্টির কারণে দুই দলই এখন হোটেলে অবস্থান করছেন। তাদের পরবর্তী আপডেট না জানানো পর্যন্ত সেখানেই থাকতে বলেছেন ম্যাচ রেফারি নিয়ামুর রশিদ। 

এই টেস্টে ঘূর্ণিঝড়ের প্রভাব ছিল প্রথম দিন থেকেই। ৫৭ ওভার খেলা হয়েছিল। পরে আলোর স্বল্পতায় ম্যাচ পরিত্যক্ত হয়েছে। দ্বিতীয় দিনেও খেলা হয়েছে মাত্র ৬.২ ওভার। 

আবহাওয়ার পূর্বাভাস অনুযায়ী, সোমবার সারা দিন বৃষ্টির সম্ভাবনা রয়েছে। খেলা পরিত্যক্ত হওয়ার আগে প্রথম ইনিংসে পাকিস্তানের সংগ্রহ ছিল ২ উইকেটে ১৮৮ রান। ক্রিজে আছেন বাবর আজম (৭১) ও আজহার আলী (৫২)।

/এফআইআর/
সম্পর্কিত
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
১৫ বলে ফিফটি, পারভেজের রেকর্ডে ভাগ বসালেন হাবিবুর
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম