বাংলাদেশ সিরিজে বাদ: হতাশা থাকলেও অবাক নন এজাজ

স্পোর্টস ডেস্ক
২৪ ডিসেম্বর ২০২১, ১২:১৪আপডেট : ২৪ ডিসেম্বর ২০২১, ১২:১৮

ভারতের বিপক্ষে আগের সিরিজেই এক ইনিংসে ১০ উইকেট নেওয়ার কীর্তি গড়েছেন এজাজ প্যাটেল। অথচ বাংলাদেশের বিপক্ষে দুই টেস্টের সিরিজেই কিনা দলে সুযোগ হলো না নিউজিল্যান্ড স্পিনারের। এ নিয়ে হতাশা থাকলেও বাস্তবতা বুঝছেন এজাজ। পেস নির্ভর নিউজিল্যান্ডের কন্ডিশনে পেসারদের আধিক্য বেশি থাকায় বাদ পড়ে অবাক হননি বাঁহাতি স্পিনার।

টেস্ট ইতিহাসের মাত্র তৃতীয় বোলার হিসেবে এক ইনিংসে ১০ ‍উইকেট নেওয়ার রেকর্ড গড়েছেন এজাজ। ভারতের বিপক্ষে মুম্বাই টেস্টে এই কীর্তি গড়েন তিনি। ওই সাফল্যের পরও বাংলাদেশের বিপক্ষে টেস্ট সিরিজে জায়গা ধরে রাখতে পারেনি এজাজ। নিউজিল্যান্ডের মাটিতে স্পিনারদের খুব একটা সাফল্য নেই বলেই তার বাদ পড়া। বিষয়টি ভালোমতোই বুঝতে পারছেন এই স্পিনার।

তিন বছরের পরিসংখ্যান বলছে, নিউজিল্যান্ডের কন্ডিশনে স্পিনারদের তুলনায় পেসারদের সাফল্যের গ্রাফ অনেক অনেক উঁচুতে। এই সময়ে স্পিনাররা বল করেছেন ১৫২.৩ ওভার, সাফল্য হিসেবে আছে মাত্র ৭ উইকেট। অন্যদিকে পেসাররা বল করেছেন দশ গুনেরও বেশি। উইকেট এসেছে ১৯৬টি। বোলিংয়ের এই পরিসংখ্যানের সঙ্গে কিউইরা দলে ব্যাটিংয়ের সংখ্যা বাড়ানোর দিকেও বাড়তি মনোযোগ দিয়েছে। এই কারণেই দুই টেস্টের স্কোয়াডে স্পিনার হিসেবে জায়গা পেয়েছেন রাচিন রবীন্দ্র, যিনি আবার ব্যাটিং অলরাউন্ডার।

বাস্তবতা মেনে এজাজ বলেছেন, ‘সত্যি যেটা হলো, তারা (নিউজিল্যান্ড দল) ঘরের মাঠে আরও ব্যাটিং চাইছে। যে কারণে আমি বিষয়টি (ব্যাটিং) নিয়ে কাজ করছি। আশা করছি, ভালো কিছু ইনিংস খেলার সুযোগ পাবো এবং দেখানোর চেষ্টা করবো যে ভালো করার ‍ক্ষুধা আমার মধ্যে আছে।’

কিউইদের পেস আক্রমণের প্রশংসা করে এই স্পিনারের বক্তব্য, ‘এই মুহূর্তে নিউজিল্যান্ডের ইতিহাসের সেরা পেস আক্রমণ রয়েছে আমাদের সঙ্গে। অন্য যুগকে আমি অসম্মান করছি না, তবে এটাই এখন বাস্তবতা। ভবিষ্যতে হয়তো অন্যরকম কিছু হবে। তখন হয়তো এই কন্ডিশনে বিশেষজ্ঞ স্পিনার আরও মূল্যবান হয়ে উঠবে।’

/কেআর/
সম্পর্কিত
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
১৫ বলে ফিফটি, পারভেজের রেকর্ডে ভাগ বসালেন হাবিবুর
সর্বশেষ খবর
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, আদালতে আনা হয়েছে আসামিদের
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, আদালতে আনা হয়েছে আসামিদের
৫৩০০ বছর পরও মমিতে জীবিত অণুজীব
৫৩০০ বছর পরও মমিতে জীবিত অণুজীব
কথা বলার সময় স্মার্টফোন দ্রুত গরম হয়ে যায়? কারণ ও প্রতীকারের উপায়
কথা বলার সময় স্মার্টফোন দ্রুত গরম হয়ে যায়? কারণ ও প্রতীকারের উপায়
ট্রাম্পকে বড় ধাক্কা: মার্কিন প্রতিনিধি পরিষদে যুদ্ধবিরোধী প্রস্তাব পাস
ট্রাম্পকে বড় ধাক্কা: মার্কিন প্রতিনিধি পরিষদে যুদ্ধবিরোধী প্রস্তাব পাস
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের