নাবিলের সেঞ্চুরিতে নেপালকে উড়িয়ে দিলো বাংলাদেশ

বাংলা ট্রিবিউন রিপোর্ট 
২৪ ডিসেম্বর ২০২১, ১৯:১৫আপডেট : ২৪ ডিসেম্বর ২০২১, ১৯:১৫

এশিয়া কাপে নিজেদের প্রথম ম্যাচে নেপালের বিপক্ষে প্রত্যাশিত জয় পেয়েছে বাংলাদেশ। প্রান্তিক নওরোজ নাবিলের অপরাজিত ১২৭ রানে যুবারা ৪ উইকেট হারিয়ে তোলে ২৯৭ রান। জবাবে খেলতে নেমে ১৪৩ রানে থেমে যায় নেপালের ইনিংস। আর তাতে ১৫৪ রানের দারুণ জয়ে এশিয়া কাপ মিশন শুরু করেছে রাকিবুল-সাকিবরা।

শারজা ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে আগে ব্যাটিং করেছে বাংলাদেশ। যদিও শুরুটা ভালো ছিল না। ৩৩ বলে ১৭ রান করে ফেরেন ওপেনার মাহফিজুল ইসলাম। তখন দলীয় স্কোর ছিল ৩৯। সঙ্গীকে হারিয়ে আরেক ওপেনার ইফতেখার হাসানও ইনিংস লম্বা করতে পারেননি। তিনি ৪৫ বলে ২১ রান করে আউট হয়েছেন। এরপর ৪১ বলে ২২ রানে আউট হন আইচ মোল্লাও।

তখন নাবিল নতুন নামা ফাহিমকে সঙ্গে নিয়ে ১৭৯ রানের জুটিতে দলকে সামাল দিয়েছেন। ফাহিম রিটায়ার্ডহাট হয়ে ফিরলে জুটি ভাঙে তাদের। ৫৪ বলে ৫৮ রানে ফেরেন এই উইকেটকিপার ব্যাটার। ততক্ষণে অবশ্য সেঞ্চুরির কাছাকাছি চলে যান নাবিল। দৃষ্টিনন্দন চারের মারে ৯৮ বলে দেখা পান শতকের। শেষ পর্যন্ত অপরাজিত থেকেছেন ১২৭ রানে, খেলেছেন ১১২টি বল। ১১টি চার ছাড়াও একটি ছয়ের সাহায্যে নিজের ইনিংসটি সাজিয়েছেন তিনি।

নেপালের হয়ে একটি করে উইকেট নেন গুলশান ঝা, তিলক ভান্ডারি ও মোহাম্মদ আদিল আলম।

২৯৮ রানের কঠিন লক্ষ্যে খেলতে নেমে শুরুতেই খেই হারায় নেপাল। যুবাদের বোলিংয়ের সামনে ৪২.৩ ওভারে অলআউট হয় ১৪৩ রানেই। ৮১ রানে ছয় উইকেট হারানোর পর বিবেক যাদব ও গুলশান ঝায়ের জুটিতে কিছুটা প্রতিরোধ গড়ে তারা। কিন্তু ২৬ রানে বিবেক আউট হলে মাত্র ২ রানে শেষ চার উইকেট হারায় নেপাল। গুলশান ঝা সর্বোচ্চ ৩৫ রানের ইনিংস খেলেছেন।

বাংলাদেশের হয়ে সাকিব, রাকিবুল, মেহরাব, আরিফুল ও নাঈমুর দুটি করে উইকেট নিয়েছেন।

/আরআই/এফআইআর/
সম্পর্কিত
বাংলাদেশ সফরের ব্যাখ্যা দিলো আইসিসি
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
সর্বশেষ খবর
বিএসইসি’র নতুন চেয়ারম্যান মাসুদ খান, নিয়োগ পেলেন তিন কমিশনার
বিএসইসি’র নতুন চেয়ারম্যান মাসুদ খান, নিয়োগ পেলেন তিন কমিশনার
জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে বাংলাদেশের বিজয়ে রাষ্ট্রপতির অভিনন্দন
জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে বাংলাদেশের বিজয়ে রাষ্ট্রপতির অভিনন্দন
ইরানে বিভেদ সৃষ্টির চেষ্টা করছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল: খামেনি
ইরানে বিভেদ সৃষ্টির চেষ্টা করছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল: খামেনি
ডেঙ্গুর চরম ঝুঁকিতে ঢাকা দক্ষিণ সিটির ২৭টি ওয়ার্ড
ডেঙ্গুর চরম ঝুঁকিতে ঢাকা দক্ষিণ সিটির ২৭টি ওয়ার্ড
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের