উইজডেন ইন্ডিয়ার বর্ষসেরা মাশরাফি

স্পোর্টস ডেস্ক
২৩ জানুয়ারি ২০১৬, ২০:২২আপডেট : ২৩ জানুয়ারি ২০১৬, ২০:৫৮

উইজডেন ইন্ডিয়ার বর্ষসেরা মাশরাফি উইজডেন ইন্ডিয়ার ২০১৪-১৫ সালের বর্ষসেরা ক্রিকেটার নির্বাচিত হয়েছেন টাইগার অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা। মাশরাফি ছাড়াও বর্ষসেরা আরও ৫ ক্রিকেটার হলেন- রবিচন্দ্রন অশ্বিন (ভারত), বিনয় কুমার (ভারত), ধাম্মিকা প্রসাদ (শ্রীলঙ্কা), ইউনিস খান (পাকিস্তান) ও জো রুট (ইংল্যান্ড)।
২০১৪-১৫ বর্ষে জাতীয় দলের হয়ে অবদানের ভিত্তিতে তারা উইজডেন ইন্ডিয়ার বর্ষসেরা ক্রিকেটার নির্বাচিত হন।
জয়পুর সাহিত্য উৎসবে উইজডেন ইন্ডিয়ার ২০১৬ সালের সংস্করণটি প্রকাশ করা হয়। এই সংস্করণের মোড়ক উন্মোচন করেন সাবেক ভারতীয় স্পিনার অনিল কুম্বলে ও ফুটবলার বাইচুং ভুটিয়া। প্রকাশনাটি সম্পাদনা করেছেন সুরেশ মেনন। আর এই সংস্করণের প্রচ্ছদে জায়গা করে নিয়েছেন ভারতীয় ওয়ানডে অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি। হল অব ফেমে জায়গা পেয়েছেন- বিজয় মার্চেন্ট ও ভগবত চন্দ্রশেখর।

উল্লেখ্য, ‘উইজডেন ইন্ডিয়া’ উইজডেন ক্রিকেটার্স অ্যালম্যানাকের ভারতীয় সংস্করণ। এশিয়ার ক্রিকেটে এটি অত্যন্ত সম্মানজনক পুরস্কার হিসেবে বিবেচিত। ২০১৩ সাল থেকে এ পুরস্কার দেওয়া শুরু হয়। উইজডেন ক্রিকেটার অ্যালম্যানাকের সম্পাদকের ভোটে উইজডেন ইন্ডিয়া পুরস্কার দেওয়া হয়। এর জন্য খেলোয়াড়দের আগের বছরের সাফল্যকে প্রধান নিয়ামক হিসেবে বিবেচনা করা হয়। ‘উইজডেন ইন্ডিয়া’ পুরস্কার পাওয়া চতুর্থ বাংলাদেশি ক্রিকেটার মাশরাফি। এর আগে মুমিনুল হক (২০১৫), সাকিব আল হাসান (২০১৩) ও মুশফিকুর রহিম (২০১৪) এই সম্মাননা পান।

উইজডেন ইন্ডিয়া।
/এমআর/এফআইআর/

সম্পর্কিত
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম