সিনিয়রদের ছাড়া কিউই দুর্গ জয়, কিভাবে দেখছেন মুমিনুল?

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৫ জানুয়ারি ২০২২, ২১:১২আপডেট : ১৫ জানুয়ারি ২০২২, ২১:১২

মাহমুদউল্লাহ আনুষ্ঠানিকভাবে টেস্ট থেকে অবসর নিয়েছেন। সাকিব আল হাসান পারিবারিক কারণে নিউজিল্যান্ড সফরে যাননি। তামিম ইকবালও ইনজুরির কারণে অনেকদিন দলের বাইরে। সিনিয়র ক্রিকেটারদের একমাত্র সদস্য হিসেবে সফরে ছিলেন মুশফিকুর রহিম। তাও মাউন্ট মঙ্গানুই ঐতিহাসিক টেস্টের জয়সূচক রানটি মুশফিকের ব্যাট থেকে এলেও আদতে বড় কোনও অবদান ছিল না উইকেট কিপার এই ব্যাটারের। ফলে বলাই যায় জুনিয়রদের কাঁধে ভর করেই বাংলাদেশ মূলত কিউই কন্ডিশনে জয়ের নিশানা উড়িয়েছে।

কঠিন কন্ডিশনে সিনিয়র-অভিজ্ঞ ক্রিকেটারদের পারফরম্যান্স ছাড়াই দারুণ এক জয় কী তাহলে মুমিনুলকে আত্মবিশ্বাসী করে তুলছে? মুমিনুল অবশ্য ঠিক সিনিয়র-জুনিয়র আলাদা করতে চাইছেন না। তার স্পষ্ট কথা দলগত পারফরম্যান্সের মাধ্যমেই সাফল্য পাওয়া সম্ভব সেখানে সিনিয়র কিংবা জুনিয়র বলে কিছু নেই।

শনিবার বিকালে নিউজিল্যান্ড থেকে দেশে ফিরে বাংলাদেশের অধিনায়ক বলেছেন, ‘জুনিয়ররা সবাই পারফর্ম করেছে। একটা টেস্ট ম্যাচ দিয়ে সবকিছু বিচার করাটাও কঠিন। দিন শেষে দল হিসেবে খেলতে না পারলে ফল আনা কঠিন।’

নিউজিল্যান্ডের কন্ডিশনে অন্য দলগুলোও রীতিমতো খাবি খায়। সেখানে বাংলাদেশের পেরে উঠার কথাও নয়। অতীতেও পেরে উঠেনে সফরকারীরা। এবারের সফরেও তেমন কিছু প্রত্যাশা ছিল না মুমিনুলদের কাছ থেকে। কিন্তু মুমিনুলরা গত এক দশকের ইতিহাস ওলট পালট করে দিয়েছেন। তবে মুমিনুলের নাকি বিশ্বাস ছিল তারা পারবেন, ‘আমার কাছে মনে হয় আপনারাও কেউই আশা করেনি আমরা নিউজিল্যান্ডে টেস্ট ম্যাচ জিতবো। আমার দলের অনেকেই আশা করেনি, হয়তো আমি কিছুটা আশা করেছি।’

নিউজিল্যান্ডের কঠিন কন্ডিশন জয় করে আসার পর মুমিনুলের ভাবনায় এখন পরবর্তী সিরিজগুলো, ‘একটা টেস্ট ম্যাচ জিতেছি কিন্তু আমি এখন এর চেয়ে বেশি চিন্তিত পরবর্তী সিরিজগুলো নিয়ে। কারণ সামনের সিরিজগুলো ভালো ভালো দলের সাথে। ভারত, দক্ষিণ আফ্রিকা, শ্রীলঙ্কা, ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজ আছে। ওই সিরিজগুলো আমাদের জন্য খুবই চ্যালেঞ্জিং।’  

নিউজিল্যান্ডে গিয়ে টেস্ট জিতে আসার পর মুমিনুল বেশি বেশি বাউন্সি ও স্পোর্টিং উইকেটে খেলার গুরুত্বের কথা জানালেন, ‘এটা অবশ্যই  দরকার। সেই সাথে আপনি শুধু উইকেট বা এসবের অজুহাত দিলে হবে না। বিদেশে খেলতে গেলে মাইন্ড সেট হলো গুরুত্বপূর্ণ। মাইন্ড সেট নেতিবাচক থাকলে কখনোই ভালো করা সম্ভব না।’

/আরআই/এমআর/
সম্পর্কিত
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
১৫ বলে ফিফটি, পারভেজের রেকর্ডে ভাগ বসালেন হাবিবুর
সর্বশেষ খবর
কথা বলার সময় স্মার্টফোন দ্রুত গরম হয়ে যায়? কারণ ও প্রতীকারের উপায়
কথা বলার সময় স্মার্টফোন দ্রুত গরম হয়ে যায়? কারণ ও প্রতীকারের উপায়
ট্রাম্পকে বড় ধাক্কা: মার্কিন প্রতিনিধি পরিষদে যুদ্ধবিরোধী প্রস্তাব পাস
ট্রাম্পকে বড় ধাক্কা: মার্কিন প্রতিনিধি পরিষদে যুদ্ধবিরোধী প্রস্তাব পাস
কিছু টিপস মেনে চললেই গরমে ত্বক সুন্দর রাখা যায়
কিছু টিপস মেনে চললেই গরমে ত্বক সুন্দর রাখা যায়
সত্যি কি বাংলাদেশের শ্রমিকদের জোরপূর্বক কাজ করানো হয়
সত্যি কি বাংলাদেশের শ্রমিকদের জোরপূর্বক কাজ করানো হয়
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের