কুমিল্লার অনুশীলনে ডু প্লেসি, বিশ্রামে নারিন

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৮ জানুয়ারি ২০২২, ১৯:১২আপডেট : ১৮ জানুয়ারি ২০২২, ১৯:১২

দরজায় কড়া নাড়ছে বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) অষ্টম আসর। ইতিমধ্যে সব দল অনুশীলন শুরু করেছে। দলগুলোর বেশিরভাগ বিদেশি ক্রিকেটাররা ঢাকায় চলে এসেছেন। আজ (মঙ্গলবার) কুমিল্লা ভিক্টোরিয়ান্সের অনুশীলনে যোগ দিয়েছেন দক্ষিণ আফ্রিকার সাবেক অধিনায়ক ফাফ ডু প্লেসি। এদিন দুপুরে বিসিবি একাডেমি মাঠে প্রথম বিদেশি ক্রিকেটার হিসেবে কুমিল্লার অনুশীলনে আসেন তিনি।

এদিকে কুমিল্লার আরেক তারকা ক্রিকেটার সুনীল নারিন ও ওশানে থমাস ঢাকায় পৌঁছালেও অনুশীলনে আসেননি। বিশ্রামে আছেন তারা। দুপুর থেকে বিসিবি একাডেমি মাঠে অনুশীলন শুরু করে কুমিল্লা। মাঠে এসেই স্ট্রেচিং-ওয়ার্মআপ করেন ডু প্লেসি। এরপর একাডেমিতে চলে যান ব্যাটিং অনুশীলন করতে।

কুমিল্লা ছাড়াও চট্টগ্রাম চ্যালেঞ্জার্স বিদেশি ক্রিকেটারদের নিয়ে অনুশীলন করেছে। এদিন প্রধান কোচ পল নিক্সনের তত্ত্বাবধানে অনুশীলনে ছিলেন চ্যাডউইক ওয়ালটন, কেনার লুইস ও রায়াদ এমরিত।

প্রথম অনুশীলনে নিজের লক্ষ্যর কথা জানাতে গিয়ে জ্যামাইকান হার্ডহিটার কেনার লুইস বলেছেন, ‘এটা আমার প্রথম বিপিএল। এখানে আসতে পেরে উচ্ছ্বসিত। প্রতিযোগিতায় নিজের সেরাটা দিতে চাই। ব্যক্তিগতভাবে আমার লক্ষ্য প্রতিযোগিতার সর্বোচ্চ রান সংগ্রাহক হওয়া। তা করতে পারলে আমার দলও উপকৃত হবে।’

/আরআই/কেআর/
সম্পর্কিত
২০০ টাকায় দেখা যাবে বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজ
টেইটের জায়গায় তালহা জুবায়ের, প্রশংসায় ভাসালেন হান্নান সরকার 
পদত্যাগ করেছেন শন টেইট
সর্বশেষ খবর
একনজরে আজকের আলোচিত খবর
একনজরে আজকের আলোচিত খবর
জনআস্থা ও জবাবদিহিমূলক সংসদ গঠনে সাংবিধানিক জ্ঞান জরুরি: ডেপুটি স্পিকার
জনআস্থা ও জবাবদিহিমূলক সংসদ গঠনে সাংবিধানিক জ্ঞান জরুরি: ডেপুটি স্পিকার
প্রতিনিধি পরিষদের ইরান যুদ্ধ-বিরোধী ভোটের প্রতিক্রিয়ায় মুখ খুললেন ট্রাম্প
প্রতিনিধি পরিষদের ইরান যুদ্ধ-বিরোধী ভোটের প্রতিক্রিয়ায় মুখ খুললেন ট্রাম্প
জনগণের আস্থা অর্জনে কাজ করছে জাতীয় সংসদ: স্পিকার
জনগণের আস্থা অর্জনে কাজ করছে জাতীয় সংসদ: স্পিকার
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী