বিপিএল: চট্টগ্রামের অধিনায়ক মিরাজ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২০ জানুয়ারি ২০২২, ১৫:৪১আপডেট : ২০ জানুয়ারি ২০২২, ১৫:৪৬

অবশেষে অধিনায়কের নাম ঘোষণা করলো চট্টগ্রাম চ্যালেঞ্জার্স। বঙ্গবন্ধু বিপিএলে বন্দর নগরীর দলটির নেতৃত্ব তুলে দেওয়া হয়েছে অলরাউন্ডার মেহেদী হাসান মিরাজের কাঁধে।

টিম মিটিংয়ের পর অধিনায়কের নাম ঘোষণা করেন আখতার গ্রুপ ও চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের ম্যানেজিং ডিরেক্টর কে এম রিফাতুজ্জামান। এ সময় অধিনায়ককে টিম ক্যাপ পরিয়ে দেন কোচ পল নিক্সন।

অধিনায়ক প্রসঙ্গে রিফাতুজ্জামান বলেছেন, ‘আমরা একটা পরিবার। পরিবারের সবাই মিলে আলোচনা করে কোচের সঙ্গে পরামর্শ করেছি। এমন একজনকে বেছে নেওয়ার চেষ্টা করা হয়েছে, যিনি গোটা পরিবারের দায়িত্ব নিতে পারবেন। যার কাছে দলটাই হবে সবচেয়ে গুরুত্বপূর্ণ।’

অধিনায়কের দায়িত্ব পাওয়ার পর মিরাজ বলেছেন, ‘আলহামদুলিল্লাহ। এ বছর চট্টগ্রামের হয়ে প্রথম খেলছি। চট্টগ্রাম চ্যালেঞ্জার্স আমাকে যে সম্মান দিয়েছে, নিজের সেরাটা দিয়ে তার প্রতিদান দেওয়ার চেষ্টা করবো। অভিজ্ঞদের পাশাপাশি তরুণ ও উঠতি খেলোয়াড়দের নিয়ে দলটা গড়া হয়েছে, যারা আগামীতে বাংলাদেশকে নেতৃত্ব দিতে পারবেন।’

নিজেদের লক্ষ্য নিয়ে মিরাজ বলেছেন, ‘দলকে ভালো একটা জায়গায় দাঁড় করাতে নিজের সেরাটা দিয়ে চেষ্টা করবো। টিম ম্যানেজমেন্টকে ধন্যবাদ জানাচ্ছি। সমর্থকদের উদ্দেশে বলবো, আপনারা আমাদের পাশে থাকুন। আমরা সেরাটা দিয়ে ভালো কিছু করার চেষ্টা করবো।’

/আরআই/কেআর/
সম্পর্কিত
২০০ টাকায় দেখা যাবে বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজ
টেইটের জায়গায় তালহা জুবায়ের, প্রশংসায় ভাসালেন হান্নান সরকার 
পদত্যাগ করেছেন শন টেইট
সর্বশেষ খবর
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
বিপর্যয়ের মুখে সুন্দরবন
বিপর্যয়ের মুখে সুন্দরবন
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি