টি-টোয়েন্টিতেও ব্যাটিং ব্যর্থতা ইংল্যান্ডের  

স্পোর্টস ডেস্ক 
২৩ জানুয়ারি ২০২২, ১৩:৪১আপডেট : ২৩ জানুয়ারি ২০২২, ১৩:৪১

প্রথমবার আয়ারল্যান্ডের কাছে সিরিজ হেরে যাওয়ায় ওয়েস্ট ইন্ডিজের অবস্থা ছিল বিব্রতকর। সেই দলটিই ঘুরে দাঁড়ানোর মানসিকতা দেখালো ইংল্যান্ডের বিপক্ষে। ৫ ম্যাচ সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে ৯ উইকেটে জিতেছে ওয়েস্ট ইন্ডিজ!

কেনসিংটন ওভালে টস জিতে ইংল্যান্ডকে ব্যাটিংয়ে পাঠানোর মূল রহস্য উন্মোচন হয়ে যায় কিছুক্ষণের মধ্যে। শেলডন কট্রেলের প্রথম ওভারে ছয় হাঁকানো জেসন রয় বোল্ড হয়েছেন একই ওভারের শেষ বলে। তার পর অ্যাশেজের ব্যাটিং ব্যর্থতার ভূতই ভর করে যেন। নিয়মিত বিরতিতে উইকেট হারানো ইংল্যান্ডের সাত ওভার পর স্কোর দাঁড়ায় ৫ উইকেটে ২৯ রান। উল্লেখযোগ্য ইনিংস বলতে শেষ দিকে ক্রিস জর্ডানের ২৩ বলে ২৮ ও আদিল রশিদের ১৮ বলে ২২। যারা কেউ প্রতিষ্ঠিত ব্যাটার নন। অথচ অধিনায়ক ইয়ন মরগান করেছেন ২৯ বলে ১৭ রান! ব্যাটিং ব্যর্থতায় ইংল্যান্ড ১০৩ রানে গুটিয়ে গেছে ১৯.৪ ওভারেই।

ইংলিশদের ধসিয়ে দিতে বড় অবদান ছিল অলরাউন্ডার জেসন হোল্ডারের। ক্যারিয়ার সেরা ফিগারে ৭ রানে নিয়েছেন ৪ উইকেট। ম্যাচসেরাও তিনি। ৩০ রানে দুটি উইকেট নিয়ে ভূমিকা রাখেন শেলডন কট্রেলও।     

জবাবে ওয়েস্ট ইন্ডিজ ১ উইকেট হারিয়ে ১৭.১ ওভারেই জয় নিশ্চিত করেছে। ব্যাটিংটা যদিও টি-টোয়েন্টি সুলভ ছিল না। ওপেনিং জুটিতে আসে ৫২ রান। শাই হোপ ২৫ বলে ২০ রানে ফেরার পর বাকি পথ সামাল দেন ওপেনার ব্রেন্ডন কিং ও নিকোলাস পুরান। কিং ৪৯ বলে খেলেছেন অপরাজিত ৫২ রানের ইনিংস। ২৯ বলে ২৭ রানে তার সঙ্গী ছিলেন নিকোলাস পুরান।

   /এফআইআর/
সম্পর্কিত
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
১৫ বলে ফিফটি, পারভেজের রেকর্ডে ভাগ বসালেন হাবিবুর
সর্বশেষ খবর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম