আফগানিস্তান সিরিজের আগেই মোস্তাফিজ-তাসকিনদের কোচ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৫ জানুয়ারি ২০২২, ২১:১২আপডেট : ২৫ জানুয়ারি ২০২২, ২১:১৬

নিউজিল্যান্ড সিরিজ শেষ হতেই বাংলাদেশের সঙ্গে সম্পর্ক ছিন্ন করে ফেলেন পেস বোলিং কোচ ওটিস গিবসন। ফলে মোস্তাফিজুর রহমান-তাসকিন আহমেদদের কোচের পদ খালিই পড়ে আছে। আগামী ১৯ ফেব্রুয়ারি বাংলাদেশ সফরে আসবে আফগানিস্তান দল। তার আগেই পেস বোলিং কোচ চূড়ান্ত হয়ে যাবে বলে জানিয়েছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) ক্রিকেট পরিচালনা বিভাগের চেয়ারম্যান জালাল ইউনুস।

পেস বোলিং কোচ নিয়োগ প্রক্রিয়ায় নাকি অনেক দূর এগিয়ে গেছে বিসিবি। বিপিএলে চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের বোলিং কোচ হিসেবে কাজ করছেন শন টেইট। তিনি বাংলাদেশের কোচ হতে আগ্রহ প্রকাশ করেছেন। এছাড়া শ্রীলঙ্কান গ্রেট চামিন্দা ভাসও তাসকিনদের কোচ হওয়ার আগ্রহ দেখিয়েছেন। এই দুজনের সঙ্গে অন্য কারা আছেন, সেটি অবশ্য প্রকাশ করেনি বিসিবি।

আজ (মঙ্গলবার) পেস বোলিং কোচ প্রসঙ্গে জালাল বলেছেন, ‘বোলিং কোচ খোঁজা হচ্ছে। আমাদের সংক্ষিপ্ত তালিকায় তিন-চারটা নাম আছে। এখনও চূড়ান্ত হয়নি। আশা করি, আফগানিস্তান সিরিজের আগে চূড়ান্ত করে ফেলতে পারবো।’

সংক্ষিপ্ত তালিকায় কারা রয়েছেন, এমন প্রশ্নে ক্রিকেট পরিচালনা বিভাগের প্রধান বলেছেন, ‘বিপিএলেরও হতে পারে, বাইরেরও হতে পারে। যে সবচেয়ে ভালো হবে তাকেই আনার চেষ্টা করছি। টেইট (শন টেইট) তো আগেই বলেছে সে আগ্রহী। ভাসও আমাদের সংক্ষিপ্ত তালিকায় আছে।’

বিসিবি যাকেই নিয়োগ দেবে, তার সঙ্গে দীর্ঘমেয়াদী চুক্তিতে যাবে বলে জানালেন জালাল, ‘কোনও কোচকেই আমরা দুই বছরের কম সময় দেইনি। দুই বছর অবশ্যই লম্বা সময়। ওটিস গিবসনও দুই বছরের চুক্তিতে ছিল। যাকেই দেবো দুই বছরের চুক্তিতে দায়িত্ব দেবো। বেশিরভাগ কোচ এখন আইপিএলে বা অন্য লিগে কাজ করে। যাকেই নিয়োগ দিবো, আমরা আলাপ-আলোচনা করবো বছরে কতদিন বাইরে কাজ করার সুযোগ পাবে।’

/আরআই/কেআর/
সম্পর্কিত
বাংলাদেশ সফরের ব্যাখ্যা দিলো আইসিসি
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
সর্বশেষ খবর
মিষ্টির দোকানে জরিমানা, কী ঘটেছিল ইউএনওর সঙ্গে
মিষ্টির দোকানে জরিমানা, কী ঘটেছিল ইউএনওর সঙ্গে
ঢাকায় ডেঙ্গুর চরম ঝুঁকিতে কোন ওয়ার্ড
ঢাকায় ডেঙ্গুর চরম ঝুঁকিতে কোন ওয়ার্ড
বিএসইসি’র নতুন চেয়ারম্যান মাসুদ খান, নিয়োগ পেলেন তিন কমিশনার
বিএসইসি’র নতুন চেয়ারম্যান মাসুদ খান, নিয়োগ পেলেন তিন কমিশনার
জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে বাংলাদেশের বিজয়ে রাষ্ট্রপতির অভিনন্দন
জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে বাংলাদেশের বিজয়ে রাষ্ট্রপতির অভিনন্দন
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের