বিপিএলের প্রথম সেঞ্চুরিয়ান সিমন্স

রবিউল ইসলাম, চট্টগ্রাম থেকে
২৮ জানুয়ারি ২০২২, ২০:৪৯আপডেট : ২৮ জানুয়ারি ২০২২, ২০:৫৩

দশম ম্যাচ এসে আসরের প্রথম সেঞ্চুরির দেখা পেলো বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল)। শুক্রবার চট্টগ্রামের ব্যাটিং বান্ধব উইকেটে কীর্তিটি করেছেন সিলেট সানরাইজার্সের ওপেনার লেন্ডল সিমন্স। এবাদত হোসেনকে টানা দুই চার মেরে ৫৯ বলে সেঞ্চুরির দেখা পেয়েছেন ক্যারিবীয় এই ব্যাটার।

জহুর আহমেদ স্টেডিয়ামে সিমন্স শুরুটা করেছিলেন ধীর লয়ে। প্রথম তিন ওভারে মাত্র ৬ বল খেলে ৪ রান করেছেন। চতুর্থ ওভারে রুবেল হোসেনের শেষ দুই বলে দারুণ দুটি চার মেরে শুরু হয় সিমন্স-ঝড়। সেই ঝড় অব্যাহত থাকে ১৯তম ওভার পর্যন্ত। সবমিলিয়ে মিনিস্টার গ্রুপ ঢাকার বিপক্ষে সাগরিকায় তাণ্ডব চালিয়েছেন এই ক্যারিবিয়ান। আউট হওয়ার আগে ৬৫ বলে ১৪ চার ও ৫ ছক্কায় খেলেছেন ১১৬ রানের অসাধারণ একটি ইনিংস। তার ব্যাটে ভর করেই ৫ উইকেট হারিয়ে ১৭৫ রান করেছে সানরাইজার্স।

বিপিএলে সব মিলিয়ে সেঞ্চুরি আছে ২২টি। সর্বোচ্চ পাঁচটি সেঞ্চুরি ক্রিস গেইলের। একাধিক সেঞ্চুরি আছে কেবলমাত্র এভিন লুইসের। ১৭তম ব্যাটার হিসেবে বিপিএলে সেঞ্চুরি ছুঁয়েছিলেন ক্যারিবীয় এই ব্যাটার। সিমন্সের ১১৬ রানের ইনিংসটি যৌথভাবে পঞ্চম সর্বোচ্চ ইনিংস। সর্বোচ্চ ইনিংসটি ক্যারিবীয় ব্যাটিং দানব ক্রিস গেইলের। ২০১৭ সালে মিরপুরে রংপুর রাইডার্সের হয়ে ১৪৬ রানের অপরাজিত ইনিংস খেলেছিলেন।

/এফআইআর/
সম্পর্কিত
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
সর্বশেষ খবর
থানায় স্বেচ্ছাসেবক দলের নেতাকে নির্যাতনের অভিযোগ, ৩ পুলিশ সদস্য প্রত্যাহার
থানায় স্বেচ্ছাসেবক দলের নেতাকে নির্যাতনের অভিযোগ, ৩ পুলিশ সদস্য প্রত্যাহার
কট্টরপন্থী ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর
কট্টরপন্থী ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর
সংকোচে বিহ্বল নয়, আত্মবিশ্বাসে দৃপ্ত হোক নারী-কিশোরী 
সংকোচে বিহ্বল নয়, আত্মবিশ্বাসে দৃপ্ত হোক নারী-কিশোরী 
রামিসাকে ধর্ষণ-হত্যা: যুক্তিতর্ক শুনানি শুরু
রামিসাকে ধর্ষণ-হত্যা: যুক্তিতর্ক শুনানি শুরু
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম