ওয়ানডে সিরিজ নিয়ে নিজেদের লক্ষ্য জানালেন মুজিব

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৩ ফেব্রুয়ারি ২০২২, ১৯:০৮আপডেট : ০৩ ফেব্রুয়ারি ২০২২, ১৯:১২

সীমিত ওভারের সিরিজ খেলতে ১৯ ফেব্রুয়ারি বাংলাদেশে আসার কথা আফগানিস্তানের। কিন্তু কন্ডিশনের সঙ্গে খাপ খাওয়াতে তারা অবশ্য আগেভাগেই আসছে। ওই হিসেবে মুজিব উর রহমান আরও বেশি ভাগ্যবান। বরিশাল ফরচুনের হয়ে বিপিএল খেলছেন চলমান আসরে। বৃহস্পতিবার দল নিয়ে বলার ফাঁকে আসন্ন সিরিজ নিয়েও কথা বলেছেন। তুলে ধরেছেন এখানকার সহায়ক কন্ডিশনের কথা। আফগান এই অফস্পিনার অবশ্য এও জানিয়েছেন, ওয়ানডে সিরিজে তিনটি ম্যাচই জয়ের লক্ষ্য থাকবে আফগানিস্তানের।

সিরিজে চট্টগ্রামে হবে তিনটি টি-টোয়েন্টি। ঢাকায় তিনটি ওয়ানডে। ওয়ানডে সিরিজ নিয়ে মিরপুর স্টেডিয়ামে মুজিব উর রহমান বলেছেন, ‘আসলে বাংলাদেশ বা আফগানিস্তানের মতো প্রতিটি দলেরই পয়েন্ট প্রয়োজন। তাই সবারই তিন ওয়ানডেতে জয় প্রয়োজন। তবে এক্ষেত্রে বাংলাদেশ যেমন ভুগছে, আমারও ভুগছি।’

আফগানদের হয়ে মুজিব বাংলাদেশে আগেও খেলেছেন। কিন্তু গুরুত্বপূর্ণ একটি সিরিজের আগে বিপিএলের মতো টুর্নামেন্ট তার জন্য অনেক বেশি সহায়কই। বিশেষ করে কন্ডিশনে খাপ খাওয়ানোর বিষয়টি যখন মূল প্রাধান্য। মুজিব নিজেও তা অস্বীকার করলেন না। বরং বলেছেন, এখানকার কন্ডিশন অন্যান্য জায়গার চেয়েও তাদের স্পিনারদের জন্য বেশি সহায়ক, ‘বলতে   পারেন সে জন্য আনন্দিত। এখানে অনেক সিরিজ খেলেছি। তবে বিপিলের কথা এলে আমার বোলিং কিন্তু খুবই ইকনমিক্যাল। এই টুর্নামেন্টের পর আমরা বাংলাদেশে সিরিজ খেলবো। এখানকার স্পিনিং কন্ডিশন আমাদের জন্য সহায়ক। এশিয়ার স্পিনিং কন্ডিশন আমাদের জন্য অবশ্যই ভালো। বিশেষ করে ঢাকা, চট্টগ্রাম ও সিলেটের উইকেট আমাদের জন্য ভালো সহায়ক।’  

দুই দলেই বিশ্বমানের স্পিনার বিদ্যমান। মুজিবের কাছে তুলনা করতে বলা হলে খুব প্রশংসাই করেছেন বাংলাদেশের। তবে লেগ স্পিনার বা রহস্য স্পিনারের বিষয়ে নিজেদের বিশেষ গুরুত্ব দিতে চাইলেন তিনি, ‘বাংলাদেশের স্পিনাররা অবশ্যই ভালো। বিশেষ সাকিব, রানা- সবাই ভালো। তবে আমাদের দলে রয়েছে লেগ স্পিনার বা রহস্য স্পিনার।’ পাশাপাশি সাকিবকে তিনি মনে করেন লিজেন্ড, ‘সাকিব একজন লিজেন্ড।’    

বিপিএলে পয়েন্ট টেবিলের শীর্ষ দল বরিশাল। কিন্তু বিগত কিছু ম্যাচে ব্যাটসম্যানদের হতাশা প্রকট হয়ে ধরা দিয়েছে। মুজিব নিজেও স্বীকার করে বলেছেন, ‘আমরা টেবিলের শীর্ষ দল এটা সত্যি। তবে ব্যাটাররা বিগত কিছু ম্যাচ ধরে ভুগছে। আমাদের লক্ষ্য সব সময় থাকে ১৪০-১৫০ করার। যেহেতু বোলিং বিভাগ শক্তিশালী। আমি, সাকিব; রয়েছে ডিজে ব্রাভো, রানা। তাই বিশ্বাস করি ওই স্কোর হলে বোলাররা সেটা ডিফেন্ড করতে সক্ষম। তবে ব্যাটারদের ভোগান্তি ভাবনায় ফেলেছে।’  

/এফআইআর/
সম্পর্কিত
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
সর্বশেষ খবর
দেশে ফিরেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান
দেশে ফিরেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান
মূল্যস্ফীতির আগুনে পুড়ছে মানুষ, বাড়ছে বিদ্যুতের দাম এরপর কী
মূল্যস্ফীতির আগুনে পুড়ছে মানুষ, বাড়ছে বিদ্যুতের দাম এরপর কী
থানায় স্বেচ্ছাসেবক দলের নেতাকে নির্যাতনের অভিযোগ, পুলিশের তদন্ত কমিটি
থানায় স্বেচ্ছাসেবক দলের নেতাকে নির্যাতনের অভিযোগ, পুলিশের তদন্ত কমিটি
কট্টরপন্থি ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর
কট্টরপন্থি ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম