আন্তর্জাতিক ক্রিকেটে নিষিদ্ধ পাকিস্তানের হাসনাইনের বোলিং

স্পোর্টস ডেস্ক
০৪ ফেব্রুয়ারি ২০২২, ১৭:৪৬আপডেট : ০৪ ফেব্রুয়ারি ২০২২, ১৭:৪৬

বিগ ব্যাশ খেলতে গিয়েছিলেন মোহাম্মদ হাসনাইন। সেখানে গিয়েই ঘটলো বিপত্তি। অস্ট্রেলিয়ান টি-টোয়েন্টি প্রতিযোগিতায় তার বোলিং অ্যাকশন নিয়ে সন্দেহ জন্মে। তারই রেশ ধরে দুই সপ্তাহ আগে লাহোরে বোলিং অ্যাকশন পরীক্ষা করা হয়। সেটির ফলাফলে এসেছে দুঃসংবাদ। পাকিস্তানি পেসারের কনুই নির্ধারিত সীমার চেয়ে বেশি বাঁকে। ফলে আন্তর্জাতিক ক্রিকেটে হাসনাইনের বোলিং নিষিদ্ধ করা হয়েছে। চলমান পাকিস্তান সুপার লিগেও (পিএসএল) বল করতে পারবেন না তিনি।

আজ (শুক্রবার) বিষয়টি নিশ্চিত করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। বিগ ব্যাশে রিপোর্টেড হওয়ার পর গত ২১ জানুয়ারি আইসিসি অনুমোদিত লাহোরের পরীক্ষাগারে হাসনাইনের পরীক্ষা হয় এবং সেটির রিপোর্ট পাঠানো হয় ক্রিকেট অস্ট্রেলিয়ার (সিএ) কাছে। সেখানকার স্বাধীন বিশেষজ্ঞ প্যানেল এই পেসারের অবৈধ্য বোলিং অ্যাকশন খুঁজে পেয়েছে।

পিসিবি এক বিবৃতিতে জানিয়েছে, ‘মোহাম্মদ হাসনাইনের করা পরীক্ষার ফল আজ (শুক্রবার) পিসিবি পেয়েছে ক্রিকেট অস্ট্রেলিয়া থেকে। পরীক্ষার দেখা গেছে, তার কনুই গুড লেন্থ ডেলিভারি, ফুল লেন্থ ডেলিভারি, স্লো বাউন্সার ও বাউন্সারে ১৫ ডিগ্রির সীমা অতিক্রম করে। পিসিবি তার নিজস্ব বোলিং বিশেষজ্ঞদের সঙ্গে এ ব্যাপারে আলো্চনা করেছে এবং সবাই আত্মবিশ্বাসী যে এটার সমাধান করা সম্ভব।’

পিসিবি এখন হাসনাইনের বোলিং অ্যাকশন ঠিক করতে কোচ নিয়োগ দেবে। যিনি এই সমস্যার সমাধান করে পুনরায় আবার তার বোলিং অ্যাকশন বৈধ্য করে তুলবেন। যদিও যতদিন অ্যাকশন শোধরাতে না পারবেন হাসনাইন, ততদিন বল করতে পারবেন না আন্তর্জাতিক ক্রিকেটে। পিসিবি বিবৃতিতে জানিয়েছে, ‘অবৈধ্য বোলিং অ্যাকশনের আইন অনুযায়ী, মোহাম্মদ হাসনাইন যতদিন নিজের অ্যাকশন ঠিক করতে পারবেন না, ততদিন আন্তর্জাতিক ক্রিকেটে তার বোলিং নিষিদ্ধ থাকবে।’

২১ বছর বয়সী এই পেসার তার গতি দিয়ে দ্রুততম সময়ে নজর কেড়েছেন। পাকিস্তানের জার্সিতে ৮ ওয়ানডেতে তার ১২ উইকেট, আর ১৮ টি-টোয়েন্টিতে নিয়েছেন ১৭ উইকেট।

/কেআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বিএসইসি’র নতুন চেয়ারম্যান মাসুদ খান, নিয়োগ পেলেন তিন কমিশনার
বিএসইসি’র নতুন চেয়ারম্যান মাসুদ খান, নিয়োগ পেলেন তিন কমিশনার
জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে বাংলাদেশের বিজয়ে রাষ্ট্রপতির অভিনন্দন
জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে বাংলাদেশের বিজয়ে রাষ্ট্রপতির অভিনন্দন
ইরানে বিভেদ সৃষ্টির চেষ্টা করছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল: খামেনি
ইরানে বিভেদ সৃষ্টির চেষ্টা করছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল: খামেনি
ডেঙ্গুর চরম ঝুঁকিতে ঢাকা দক্ষিণ সিটির ২৭টি ওয়ার্ড
ডেঙ্গুর চরম ঝুঁকিতে ঢাকা দক্ষিণ সিটির ২৭টি ওয়ার্ড
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের