কেকেআরের ট্রেনিং ক্যাম্পে যেতে বিপিএল ছাড়ছেন আন্দ্রে রাসেল

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৪ ফেব্রুয়ারি ২০২২, ২৩:০৪আপডেট : ০৪ ফেব্রুয়ারি ২০২২, ২৩:০৪

বঙ্গবন্ধু বিপিএলে কাগজে-কলমে শক্তিশালী হওয়ার পরও কঠিন সময় পার করছিল মিনিস্টার গ্রুপ ঢাকা। চট্টগ্রামে গিয়ে অবশ্য সেই অবস্থা বদলেছে। এখন পয়েন্ট টেবিলের তিন নম্বরে তারা। কিন্তু হুট করেই দুঃসংবাদ শুনলো ঢাকা! শনিবার (৫ ফেব্রুয়ারি) ক্যারিবীয় অলরাউন্ডার আন্দ্রে রাসেল চলে যাচ্ছেন যুক্তরাষ্ট্রে। আজ এক ভিডিও বার্তায় খবরটি নিশ্চিত করেছেন তিনি নিজেই। 

ফিটনেস ঘাটতির দোহাই দিলেও মূলত কলকাতা নাইট রাইডার্সের (কেকেআর) হয়ে ট্রেনিং ক্যাম্পে অংশ নিতেই ঢাকা ছাড়ছেন আন্দ্রে রাসেল। শনিবার রাতের ফ্লাইটে বাংলাদেশ ছেড়ে যাচ্ছেন তিনি।

নিজের ফিটনেস নিয়ে পুরোপুরি সন্তুষ্ট নন রাসেল। জানা গেছে, যুক্তরাষ্ট্রে কেকেআরের একটি ফিটনেস ট্রেনিং ক্যাম্পে অংশ নেবেন তিনি। মাঝপথে বিপিএল ছাড়ায় দুঃখবোধ হচ্ছে রাসেলের, ‘দুঃখের বিষয় যে, আমাকে এত তাড়াতাড়ি যেতে হচ্ছে। আমার কিছু ফিটনেস ইস্যু আছে, যেগুলো ঠিক করতে হবে।’

শুক্রবার মিরপুর শেরে বাংলা ক্রিকেট স্টেডিয়ামে মিনিস্টার গ্রুপ ঢাকা ও কুমিল্লা ভিক্টোরিয়ান্সের মধ্যে ম্যাচ হওয়ার কথা ছিল। কিন্তু ‍বৃষ্টির কারণে খেলা মাঠে গড়ায়নি। শেষ ম্যাচটি খেলতে না পারায় আক্ষেপ রাসেলের কণ্ঠে, ‘আজ বিনোদন দেওয়া, ভালো খেলা এবং ভালোভাবে বিদায় নেওয়ার জন্য উন্মুখ ছিলাম। কিন্তু বৃষ্টির কারণে খেলা পরিত্যক্ত হওয়ায় সেটা করা গেলো না।’

বিদায়ের আগে দলকে শুভেচ্ছা জানিয়ে যেতে ভোলেননি রাসেল, ‘সবাইকে সামনে এগিয়ে যাওয়ার জন্য শুভকামনা জানাচ্ছি। বঙ্গবন্ধু বিপিএলে শিরোপা জেতার জন্য আমাদের অবশ্যই একটি ভালো দল আছে। মিনিস্টার ঢাকার ভক্তদের উদ্দেশে বলছি, দলকে সমর্থন দিতে থাকুন। আমি অবশ্যই ডালাস (যুক্তরাষ্ট্র) থেকে যুক্ত থাকবো।’

/আরআই/জেএইচ/
সম্পর্কিত
২০০ টাকায় দেখা যাবে বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজ
টেইটের জায়গায় তালহা জুবায়ের, প্রশংসায় ভাসালেন হান্নান সরকার 
পদত্যাগ করেছেন শন টেইট
সর্বশেষ খবর
পিতার সৃজনকর্ম নিয়ে আলোচক যখন নুহাশ হুমায়ূন
পিতার সৃজনকর্ম নিয়ে আলোচক যখন নুহাশ হুমায়ূন
রাশিয়া যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান
রাশিয়া যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
শুরু হচ্ছে বেসরকারি শিক্ষকদের অবসর ভাতা পরিশোধ
শুরু হচ্ছে বেসরকারি শিক্ষকদের অবসর ভাতা পরিশোধ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী