ইনজুরিতে বিপিএল শেষ তাসকিনের

রবিউল ইসলাম, সিলেট থেকে
০৭ ফেব্রুয়ারি ২০২২, ১৫:২৮আপডেট : ০৭ ফেব্রুয়ারি ২০২২, ১৫:২৮

হতাশা পেছনে ফেলে নিজেদের শহরে নতুন শুরুর অপেক্ষায় ছিল সিলেট সানরাইজার্স। কিন্তু শুরুর আগেই দুঃসংবাদ শুনলো দলটি। অভিজ্ঞ পেসার তাসকিন আহমেদের সার্ভিস পাচ্ছে না সিলেট। ইনজুরির কারণে বিপিএল থেকে ছিটকে গেছেন তিনি। তার জায়গায় দলে ভেড়ানো হয়েছে ডানহাতি পেসার এ কে এস স্বাধীনকে। সোমবার এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করেছে সিলেট সানরাইজার্স। 

পিঠের পুরনো ব্যথা নুতন করে শুরু হওয়ায় সর্বশেষ দুটি ম্যাচে ছিলেন না তাসকিন। চট্টগ্রামের পর ঢাকায় একটি করে ম্যাচ মিস করে সিলেটে ফেরার অপেক্ষায় ছিলেন। অনুশীলনে কয়েকদিন পর্যবেক্ষেণের পর সোমবার তাসকিনের ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত জানিয়ে দেয় সিলেট।
 
তাসকিনের চোটের অবস্থা নিয়ে সিলেটের ফিজিও জয় সাহা দুদিন আগে বলেছিলেন, ‘তাসকিনের পিঠের চোটটা পুরনো। চট্টগ্রাম পর্বের খেলা শেষে সে জানাচ্ছিল যে ব্যথা হচ্ছে। এরপর আমরা এমআরআই করাই। আগের চোটটাই আবার ফিরে এসেছে। বিসিবির ফিজিও বায়েজিদ ভাইয়ের সঙ্গে আমরা কথা বলেছি। তার পরামর্শ অনুযায়ী চিকিৎসা চলছে। তাসকিনকে নিয়ে আমরা ঝুঁকি নিতে পারছি না, কারণ সামনে আফগানিস্তান সিরিজ।’

চলমান বিপিএলে সিলেটের হয়ে ৪টি ম্যাচ খেলেছেন তাসকিন।  ৪ ম্যাচে জাতীয় দলের এই পেসার নিয়েছেন ৫ উইকেট।

/এফআইআর/      
সম্পর্কিত
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
১৫ বলে ফিফটি, পারভেজের রেকর্ডে ভাগ বসালেন হাবিবুর
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম