পূর্ণশক্তির দল নিয়ে পাকিস্তান যাচ্ছে অস্ট্রেলিয়া

স্পোর্টস ডেস্ক
০৮ ফেব্রুয়ারি ২০২২, ১১:১৫আপডেট : ০৮ ফেব্রুয়ারি ২০২২, ১১:১৫

কিছুটা আভাস মিলেছিল। নিরাপত্তা আশঙ্কায় পাকিস্তান সফরের দল থেকে নাম প্রত্যাহার করতে পারেন কয়েকজন। শেষ পর্যন্ত দেখা গেলো সেসব ছিল আসলে গুজব। টেস্টের জন্য ১৮ সদস্যের পূর্ণশক্তির দল ঘোষণা করেছে অস্ট্রেলিয়া। ২৪ বছর পর হতে যাওয়া সফরটিতে থাকছেন অজি দলের প্রতিষ্ঠিত সবাই।   

১৯৯৮ সালের পর পাকিস্তান সফর করতে যাওয়া অজিদের টেস্ট সিরিজ শুরু হবে ৪ মার্চ। দলে ইনজুরি কাটিয়ে ফিরেছেন পেসার জশ হ্যাজলউড। অ্যাশেজে ছিলেন না তিনি। তৃতীয় স্পিনার হিসেবে ডাক পেয়েছেন অ্যাশটন অ্যাগার। বাকি স্পিনাররা হলেন নাথান লায়ন ও মিচেল সোয়েপসন।

অ্যাশজ জয়ী দল থেকে বড় কোনও চমক নেই এই দলে। দ্বিতীয় অলরাউন্ডার হিসেবে স্থান পেয়েছেন মিচেল মার্শ। রিজার্ভ কিপার হিসেবে সফর করবেন জশ ইংলিস। প্যাট কামিন্স, মিচেল স্টার্ক, স্কট বোল্যান্ড ও হ্যাজলউডের সঙ্গে দলে পঞ্চম পেসার হিসেবে থাকবেন মাইকেল নেসার।

টেস্ট সিরিজের পর তিন ওয়ানডে ও একটি টি-টোয়েন্টি অনুষ্ঠিত হবে। জাস্টিন ল্যাঙ্গার পদত্যাগ করায় দলটির অন্তর্বর্তী কোচের ভূমিকায় থাকবেন অ্যান্ড্রু ম্যাকডোনাল্ড।      

অস্ট্রেলিয়ার টেস্ট দল: প্যাট কামিন্স (অধিনায়ক), অ্যাশটন অ্যাগার, স্কট বোল্যান্ড, অ্যালেক্স ক্যারি (উইকেটরক্ষক), ক্যামেরন গ্রিন, মার্কাস হ্যারিস, জশ হ্যাজলউড, ট্রাভিস হেড, জশ ইংলিস (উইকেটরক্ষক), উসমান খাজা, মার্নাস লাবুশেন, নাথান লায়ন, মিচেল মার্শ, মাইকেল নেসার, স্টিভ স্মিথ, মিচেল স্টার্ক, মিচেল সোয়েপসন, ডেভিড ওয়ার্নার।

/এফআইআর/
সম্পর্কিত
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
১৫ বলে ফিফটি, পারভেজের রেকর্ডে ভাগ বসালেন হাবিবুর
সর্বশেষ খবর
ওপেনএআই’র নতুন বাজি ‘কোডেক্স’
ওপেনএআই’র নতুন বাজি ‘কোডেক্স’
বহু কাজ এখনও বাকি, কীভাবে চালু হবে শিশু হাসপাতাল
বহু কাজ এখনও বাকি, কীভাবে চালু হবে শিশু হাসপাতাল
বিশ্বকাপের প্রথম ম্যাচে খেলতে পারবেন তো ইয়ামাল? 
বিশ্বকাপের প্রথম ম্যাচে খেলতে পারবেন তো ইয়ামাল? 
রাজশাহীতে ছাত্রলীগের ঝটিকা মিছিল
রাজশাহীতে ছাত্রলীগের ঝটিকা মিছিল
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের