বাংলাদেশ-দক্ষিণ আফ্রিকা সিরিজের সূচি জেনে নিন

স্পোর্টস ডেস্ক
০৯ ফেব্রুয়ারি ২০২২, ১৪:৩১আপডেট : ০৩ মার্চ ২০২২, ২১:২৯

মার্চে দক্ষিণ আফ্রিকা সফরে যাবে বাংলাদেশ। প্রোটিয়া ক্রিকেট বোর্ড সফরটির সূচিও প্রকাশ করে দিয়েছে বুধবার। তিন ম্যাচ সিরিজের প্রথম ওয়ানডে অনুষ্ঠিত হবে ১৮ মার্চ। আর দুই টেস্ট সিরিজের প্রথম টেস্ট ৩১ মার্চ।

সফরে তিন ওয়ানডের পাশাপাশি অনুষ্ঠিত হবে দুই টেস্ট। প্রথম ও তৃতীয় ওয়ানডে অনুষ্ঠিত হবে সেঞ্চুরিয়নের সু্পারস্পোর্ট পার্কে। দ্বিতীয় ওয়ানডে অনুষ্ঠিত হবে জোহানেসবার্গের ওয়ান্ডারার্সে। আর টেস্ট অনুষ্ঠিত হবে ডারবান ও কেবেরায়। টেস্টগুলো টেস্ট চ্যাম্পিয়নশিপের অন্তর্গত। ওয়ানডেগুলোও খেলা হবে সুপার লিগের আওতায়। 

প্রথম ও তৃতীয় ওয়ানডে দিবা-রাত্রির। সেগুলো শুরু হবে বাংলাদেশ সময় বিকাল ৫টায়। আর দ্বিতীয় ওয়ানডেটি শুধু খেলা হবে দিনে। এই ম্যাচ শুরু হবে বাংলাদেশ সময় দুপুর ২টায়। টেস্ট সিরিজের দুটি ম্যাচই শুরু হবে বাংলাদেশ সময় দুপুর ২টায়।

এর আগে বাংলাদেশ দল পচেফ্স্ট্রুম, ব্লুমফন্টেইন, সেঞ্চুরিয়ন ও ইস্ট লন্ডনে টেস্ট খেলেছে। এবারই প্রথম বাংলাদেশ টেস্ট খেলবে ঐতিহাসিক ডারবানের ১৩৩ বছরের পুরনো স্টেডিয়াম পোর্ট এলিজাবেথে। 

ওয়ানডে সিরিজের সূচি

প্রথম ওয়ানডে: ১৮ মার্চ, শুরু বিকাল ৫টায়, সেঞ্চুরিয়ন।

দ্বিতীয় ওয়ানডে: ২০ মার্চ, শুরু দুপুর ২টায়, জোহানেসবার্গ।

তৃতীয় ওয়ানডে: ২৩ মার্চ, শুরু বিকাল ৫টায়, সেঞ্চুরিয়ন।

টেস্ট সিরিজের সূচি

প্রথম টেস্ট: ৩১ মার্চ, শুরু দুপুর ২টায়, ডারবান।

দ্বিতীয় টেস্ট: ৮ এপ্রিল, শুরু দুপুর ২টায়, কেবেরা।

/এফআইআর/আরআই/
সম্পর্কিত
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
সর্বশেষ খবর
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
শিশুর হাতে স্মার্টফোন: আশীর্বাদ না অভিশাপ? 
শিশুর হাতে স্মার্টফোন: আশীর্বাদ না অভিশাপ? 
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান