উদ্বোধনী ম্যাচে মুখোমুখি হচ্ছে দক্ষিণ আফ্রিকা-বাংলাদেশ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৬ জানুয়ারি ২০১৬, ২০:৫১আপডেট : ২৬ জানুয়ারি ২০১৬, ২০:৫৩

কয়েকঘণ্টা পরই পর্দা উঠবে অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের এগারোতম আসর। বুধবার বাংলাদেশ সময় সকাল ৯টায় চট্টগ্রাম জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে বাংলাদেশ ও দক্ষিণ আফ্রিকার ম্যাচটি শুরু হবে। একই দিনে আরও একটি ম্যাচ অনুষ্ঠিত হবে এমএ আজিজ স্টেডিয়ামে। ওই ম্যাচে মুখোমুখি হবে ইংল্যান্ড ও ফিজি।
বুধবার বাংলাদেশ ও দক্ষিণ আফ্রিকার মধ্যকার ম্যাচে যারা জিতবে ‘এ’ গ্রুপ থেকে গ্রুপ চ্যাম্পিয়ন হওয়ার লড়াইয়ে এগিয়ে থাকবে। বাংলাদেশের অধিনায়ক মিরাজের ভাবনাও তেমনই। একটি একটি করে ম্যাচ নিয়ে ভাবতে চান মিরাজ।
মঙ্গলবার আনুষ্ঠানিক সংবাদ সম্মেলনে কথা বলেন বাংলাদেশ যুব দলের অধিনায়ক মেহেদী হাসান মিরাজ। তিনি বলেন, ‘এতদিন ধরে আমরা প্রস্তুতি নিচ্ছি। সবাই খুব রোমাঞ্চিত। এতদিন ধরে আমরা কষ্ট করে আসছি, সেটার পরীক্ষা কালকে শুরু। আমরা কালকে (বুধবার) ভালো করতে পারলেই কষ্ট স্বার্থক হবে সবার।’
বাইরের কোনও চাপ নিতে রাজী নন মিরাজ। এ প্রসঙ্গে তিনি বলেন, ‘আসলে আমরা বাইরের কোনও কথায় কান দিচ্ছি না। দেশের মাটিতে বিশ্বকাপ, সবাই চায় আমরা ভালো করি। আমাদের পারফরম্যান্সও বলে দিচ্ছে যে আমরা ভালো করছি। সবার আশা থাকবেই। তবে এটাকে চাপ ভাবলে চলবে না। বরং উৎসাহ ধরে নিয়ে খেলতে হবে। সেই আত্মবিশ্বাস আমাদের আছে।’

আগের বছরগুলোর আক্ষেপ দূর করতে বদ্ধপরিকর মিরাজ। তিনি বলেন, ‘আসলে অনূর্ধ্ব-১৯ কখনও ভালো করতে পারেনি সেভাবে। এবার আমরা এমন একটা কিছু করি, যেন সবাই অনেকদিন পরও বলে ওই অনূর্ধ্ব-১৯ দলটি ভালো ছিল।ওরা বাংলাদেশকে অনেক এগিয়ে নিয়ে গেছে। এটাই থাকবে আমাদের লক্ষ্য।’

 দক্ষিণ আফ্রিকার সঙ্গে হোম অ্যান্ড অ্যাওয়ে ভিত্তিতে বাংলাদেশ ১৪টি ম্যাচ খেলছে। যার ১১টি ম্যাচেই জিতেছে বাংলাদেশ। এমন পরিস্থিতির পর নিজেদের এগিয়ে রাখবেন কিনা এমন প্রশ্নে মিরাজ বলেন, ‘আমরা দক্ষিণ আফ্রিকা সম্পর্কে জানি। কিন্তু ক্রিকেটে আগের কোনও পরিসংখ্যানের দাম নেই। নির্দিষ্ট দিনে যারা ভালো ক্রিকেট খেলবে তারাই জিতবে। দক্ষিণ আফ্রিকাকে হারিয়েছি বলে হালকা করে নেওয়ার কিছু নেই। একটু রিল্যাক্স থাকলেও দুর্ঘটনা ঘটতে পারে।’

অন্যদিকে দক্ষিণ আফ্রিকার অধিনায়ক টন জর্জি সংবাদ সম্মেলনে বলেন, ‘টুর্নামেন্টে লড়াই করতে আমরা প্রস্তুত। দল হিসেবে আমরা দাঁড়িয়ে গেছি। বাংলাদেশও আমাদের মতোই ভালো দল। তাদের দলে বেশ কয়েকজন মেধাবী ক্রিকেটার আছে। আমাদেরকে হারাতে হলে বাংলাদেশকে খুব ভালো ক্রিকেট খেলত হবে। এটা নিশ্চয়ই তারা ভালোই জানে।’

তিনি আরও যোগ করেন, ‘আমরা এখানে দুটি প্রস্তুতি ম্যাচ খেলেছি। এখানে আগেও খেলার কারণে দলের অনেকেই পরিবেশের সঙ্গে মানিয়ে নিয়েছে। স্পিন খেলা নিয়ে আমাদের কোনও ভয় নেই।’

/আরআই/এফআইআর/

সম্পর্কিত
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
সর্বশেষ খবর
মৌমাছির রানি হয়ে ওঠার রহস্য কী
মৌমাছির রানি হয়ে ওঠার রহস্য কী
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম