বিশ্বকাপ চ্যাম্পিয়ন হলেই মিলবে ১১ কোটি টাকার বেশি!

স্পোর্টস ডেস্ক
১৬ ফেব্রুয়ারি ২০২২, ১৩:৫০আপডেট : ১৬ ফেব্রুয়ারি ২০২২, ১৩:৫০

নারী ক্রিকেটের উন্নয়নে আরও একধাপ এগিয়ে গেলো আইসিসি। প্রাইজমানি বাড়ানো হয়েছে মেয়েদের আসন্ন ওয়ানডে বিশ্বকাপের। ২০২২ সালের বিশ্বকাপ জয়ীদের জন্য প্রাইজমানি ধরা হয়েছে ১৩ লাখ ২০ হাজার ডলার। বাংলাদেশি মুদ্রায় ১১ কোটি ৩৪ লাখ ২২ হাজার টাকার কিছু বেশি। যা ২০১৭ আসরের দ্বিগুণ!

সার্বিকভাবে প্রাইজমানি বেড়েছে ৭৫ শতাংশ। তাতে ৮ দলের সবাইকে ভাগ করে দেওয়া হচ্ছে মোট ৩৫ লাখ ডলার। গত আসর থেকে যার পরিমাণ ১৫ লাখ ডলার বেশি।

এবারের আসরে রানার্স আপ দল পাবে ৬ লাখ ডলার। বাংলাদেশি মুদ্রায় দাঁড়াচ্ছে ৫ কোটি ১৫ লাখ ৫৫ হাজার টাকার বেশি। গত আসর থেকে বাড়ানো হয়েছে ২ লাখ ৭০ হাজার ডলার।

সেমিফাইনালে হেরে যাওয়া দলগুলো পাবে ৩ লাখ ডলার করে। বাংলাদেশি মুদ্রায় এর পরিমাণ ২ কোটি ৫৭ লাখ ৭৭ হাজার টাকার বেশি।

গ্রুপ পর্ব থেকে চারটি দল বিদায় নিলেও খালি হাতে ফিরছে না কেউ! তাদের দেওয়া হবে ৭০ হাজার ডলার করে। যার পরিমাণ ৬০ লাখ ১৪ হাজার টাকার বেশি।

বাছাই পর্ব উতরে এবারই প্রথম ৫০ ওভারের বিশ্বকাপ খেলার যোগ্যতা অর্জন করেছে বাংলাদেশের মেয়েরা। রাউন্ড রবিন পদ্ধতিতে আগামী ৪ মার্চ শুরু হবে ৫০ ওভার ক্রিকেটের শ্রেষ্ঠত্বের লড়াই। সেখানে বাংলাদেশের প্রথম ম্যাচ ৫ মার্চ, প্রতিপক্ষ দক্ষিণ আফ্রিকা। পরের ম্যাচ ১৪ মার্চ, পাকিস্তানের বিপক্ষে। বিশ্বকাপের ফাইনাল অনুষ্ঠিত হবে ৩ এপ্রিল।

/এফআইআর/
সম্পর্কিত
বাংলাদেশ সফরের ব্যাখ্যা দিলো আইসিসি
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
সর্বশেষ খবর
ঢাকায় ডেঙ্গুর চরম ঝুঁকিতে কোন ওয়ার্ড
ঢাকায় ডেঙ্গুর চরম ঝুঁকিতে কোন ওয়ার্ড
বিএসইসি’র নতুন চেয়ারম্যান মাসুদ খান, নিয়োগ পেলেন তিন কমিশনার
বিএসইসি’র নতুন চেয়ারম্যান মাসুদ খান, নিয়োগ পেলেন তিন কমিশনার
জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে বাংলাদেশের বিজয়ে রাষ্ট্রপতির অভিনন্দন
জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে বাংলাদেশের বিজয়ে রাষ্ট্রপতির অভিনন্দন
ইরানে বিভেদ সৃষ্টির চেষ্টা করছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল: খামেনি
ইরানে বিভেদ সৃষ্টির চেষ্টা করছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল: খামেনি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের