নিজ শহরে রঙিন পোশাকে যাত্রা শুরু ইয়াসিরের

রবিউল ইসলাম, চট্টগ্রাম থেকে
২৩ ফেব্রুয়ারি ২০২২, ১১:১২আপডেট : ২৩ ফেব্রুয়ারি ২০২২, ১১:১৫

গত কয়েক বছর ধরেই জাতীয় দলের আশেপাশে ছিলেন ইয়াসির আলী। চট্টগ্রামে পাকিস্তানের বিপক্ষে নিজ উঠানে সাদা পোশাকে অভিষেক হয়েছিল। একই শহরে রঙিন পোশাকেও যাত্রা শুরু করলেন এই মিডল অর্ডার ব্যাটার। বাংলাদেশের ১৩৭ নম্বর ক্রিকেটার হিসেবে ৫০ ওভারের ক্রিকেটে অভিষেক হলো তার।

বুধবার জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে আফগানিস্তানের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচটি মাঠে গড়িয়েছে। এই ম্যাচেই অভিষেক ক্যাপ মাথায় দিয়েছেন ইয়াসির। টস জিতে সফরকারী দল ব্যাটিং নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে।

ম্যাচের আগের দিন সংবাদ সম্মেলনে ইয়াসিরের অভিষেক হওয়ার বিষয়ে ইঙ্গিত দিয়েছিলেন অধিনায়ক তামিম ইকবাল।

মূলত ব্যাটিং অর্ডারে পাঁচ নম্বর পজিশনে অন্যতম বিকল্প হতে পারেন ইয়াসির। অধিনায়ক তামিম বলেছেন, ‘নম্বর ফাইভ নিয়ে একটা দুঃশ্চিন্তা অবশ্যই ছিল। গত কয়েক বছর ধরে ইয়াসির ভালো খেলছে, সুযোগ পেলেই কাজে লাগাচ্ছে। এখানে যথার্থ একজনকে পেলে আমাদের জন্য খুবই ভালো। কখনও দ্রুত রান তুলতে হতে পারে, কখনও দ্রুত উইকেট পড়ে গেলে পুরো ইনিংস ধরে রাখতে হতে পারে। ঘরোয়া ক্রিকেটে যারা ভালো করছে, তাদের আমরা সুযোগ দিচ্ছি।’

লিস্ট ‘এ’ক্রিকেটে ৭৭টি ম্যাচ খেলার অভিজ্ঞতা আছে ইয়াসিরের। দুই সেঞ্চুরি ও ১১ হাফসেঞ্চুরিতে করেছেন ১ হাজার ৮৭৮ রান। 

যে কারণে গত নভেম্বরে এই শহরেই টেস্ট অভিষেক হয়েছে তার। প্রথম ইনিংসে ৪ রানে আউট হওয়ার পর দ্বিতীয় ইনিংসে খেলেছেন লড়াকু এক ইনিংস। দলের গুরুত্বপূর্ণ সময়ে বলের আঘাতে মাঠের বাইরে চলে যেতে হয়েছে। তার আগে করেছেন ৩৬ রান। এবার নিজ শহরে রঙিন পোশাকে তরুণ এই ব্যাটার কতটা ভালো করতে পারবেন, সেটাই দেখতে মুখিয়ে চট্টগ্রাম।

/এফআইআর/
সম্পর্কিত
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
১৫ বলে ফিফটি, পারভেজের রেকর্ডে ভাগ বসালেন হাবিবুর
সর্বশেষ খবর
চার অঞ্চলে ঝড়ের আভাস
চার অঞ্চলে ঝড়ের আভাস
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিফতরে অবিবাহিতদের চাকরির সুযোগ, লাগবে না অভিজ্ঞতা
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিফতরে অবিবাহিতদের চাকরির সুযোগ, লাগবে না অভিজ্ঞতা
মাজারের কুমিরটি পুনর্বাসন কেন্দ্রে নিবিড় পর্যবেক্ষণে
মাজারের কুমিরটি পুনর্বাসন কেন্দ্রে নিবিড় পর্যবেক্ষণে
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, আদালতে আনা হয়েছে আসামিদের
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, আদালতে আনা হয়েছে আসামিদের
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের