বাংলাদেশের দারুণ শুরুর পর আফগানিস্তানের দুঃসংবাদ

স্পোর্টস ডেস্ক
২৫ ফেব্রুয়ারি ২০২২, ১১:৩৫আপডেট : ২৫ ফেব্রুয়ারি ২০২২, ১২:৪৫

আফগানিস্তানের বিপক্ষে সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে দারুণ শুরু করেছে বাংলাদেশ। টস জিতে ব্যাট করতে নেমে ৫ ওভারে কোনও উইকেট না হারিয়ে সংগ্রহ করেছে ৩১ রান। ব্যাট করছেন তামিম ইকবাল (৯) ও লিটন দাস (১০)।

চট্টগ্রামে সর্বশেষ ম্যাচে শুরুটা ছিল ভীষণ নড়বড়ে। দ্বিতীয় ওয়ানডেতে অবশ্য আত্মবিশ্বাসী তামিমকেই দেখা যাচ্ছে। সতর্ক শুরুর পর দ্বিতীয় ওভারেই চার মেরেছেন দুটি। অপরপ্রান্তে তখন নড়বড়ে ছিলেন লিটন। ফলে তৃতীয় ওভারে লেগ বিফোরের ফাঁদে পড়ে গিয়েছিলেন। পেসার ফজল হক ফারুকি এলবিডাব্লিউর আবেদন করলেও আম্পায়ার সাড়া দেননি তাতে। পরে রিভিউ নিলে দেখা গেছে, বল পিচ করেছিল লেগ স্টাম্পের বাইরে। ফলে একটি রিভিউ নষ্ট হয়েছে সফরকারীদের।  

পঞ্চম ওভারে আরও দুঃসংবাদও শুনতে হয় সফরকারীদের। পায়ের ইনজুরিতে মাঠ ছেড়েছেন নিয়মিত উইকেটকিপার রহমানুল্লাহ গুরবাজ। তার বদলে উইকেটের পেছনে রয়েছেন ইকরাম আলিখিল।  

বাংলাদেশ অপরিবর্তিত একাদশ নিয়ে মাঠে নামলেও আফগান দলে এসেছে তিন পরিবর্তন। বাদ পড়েছেন ইব্রাহিম জাদরান, ইয়ামিন আহমাদজাই ও গুলবাদিন নাইব। তাদের বদলে খেলবেন রিয়াজ হাসান, ফরিদ আহমেদ ও আজমাতুল্লাহ ওমারজাই।

সর্বশেষ ম্যাচে ২১৬ রানের লক্ষ্যে খেলতে নেমে রীতিমতো ধসই নেমেছিল বাংলাদেশের। আফগানদের বিপক্ষে সেই ধ্বংসস্তূপে দাঁড়িয়েও ৪ উইকেটের অবিশ্বাস্য এক জয় এনে দেন দুই তরুণ ব্যাটার মেহেদী হাসান মিরাজ ও আফিফ হোসেন। বাংলাদেশ চাইবে এই ম্যাচ জিতেও সিরিজ নিশ্চিত করতে।

বাংলাদেশ একাদশ: লিটন দাস, তামিম ইকবাল (অধিনায়ক), সাকিব আল হাসান, মুশফিকুর রহিম (উইকেটকিপার), ইয়াসির আলী, মাহমুদউল্লাহ, আফিফ হোসেন, মেহেদী হাসান মিরাজ, শরিফুল ইসলাম, তাসকিন আহমেদ ও মোস্তাফিজুর রহমান। 

আফগানিস্তান একাদশ: রহমানুল্লাহ গুরবাজ (উইকেটকিপার), রিয়াজ হাসান, রহমত শাহ, হাশমতউল্লাহ শহীদি (অধিনায়ক), নাজিবুল্লাহ জাদরান, আজমতউল্লাহ ওমারজাই, মোহাম্মদ নবি, রশিদ খান, মুজিব উর রহমান, ফরিদ আহমেদ, ফজলহক ফারুকি।

/এফআইআর/  
সম্পর্কিত
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
সর্বশেষ খবর
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
শিশুর হাতে স্মার্টফোন: আশীর্বাদ না অভিশাপ? 
শিশুর হাতে স্মার্টফোন: আশীর্বাদ না অভিশাপ? 
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান