বাংলাদেশ-আফগানিস্তান সিরিজ

টি-টোয়েন্টি ম্যাচে টিকিটের দাম কত, কোথায় পাবেন

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০১ মার্চ ২০২২, ১৬:০৪ আপডেট : ০১ মার্চ ২০২২, ১৬:৪৯

ওয়ানডে সিরিজ শেষ। এবার টি-টোয়েন্টির মিশনে বাংলাদেশ-আফগানিস্তান। তিন ম্যাচের ওয়ানডে সিরিজ চট্টগ্রামে হলেও দুটো টি-টোয়েন্টির ভেন্যু মিরপুরের শেরেবাংলা স্টেডিয়াম। এই সিরিজেও গ্যালারিতে থাকছে দর্শক। কুড়ি ওভারের সিরিজ সামনে রেখে টিকিট ছাড়ছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

চার-ছক্কার যুগে টি-টোয়েন্টির জনপ্রিয়তা সবচেয়ে বেশি। দর্শক আগ্রহের কথা চিন্তা করে বুধবার থেকে টিকিট বিক্রি শুরু করছে বিসিবি। আফগানিস্তানের বিপক্ষে সিরিজের দুটো টি-টোয়েন্টি যথাক্রমে বৃহস্পতিবার ও শনিবার। বুধবার থেকে মিরপুরের শহীদ সোহরাওয়ার্দী ইনডোর স্টেডিয়ামের বুথে টিকিট পাওয়া যাবে সকাল ৯টা থেকে ৬টা পর্যন্ত। এছাড়া ম্যাচের দিন টিকিট সংগ্রহ করতে পারবেন ক্রিকেটপ্রেমীরা।

এবারের সিরিজে টিকিটের সর্বনিম্ন মূল্য ১০০ টাকা। এই পরিমাণ টাকা খরচ করলে দর্শকেরা ম্যাচ উপভোগ করতে পারবেন ইস্টার্ন স্ট্যান্ড থেকে। নর্থ ও সাউথ স্ট্যান্ডের টিকিটের দাম ১৫০ টাকা। এছাড়া ক্লাব হাউজের টিকিট সংগ্রহ করতে পারবেন ৩০০ টাকা খরচ করে। ভিআইপি স্ট্যান্ডে খেলা দেখতে হলে খরচ করতে হবে ৫০০ টাকা। আর সর্বোচ্চ ‍১ হাজার টাকা দিয়ে খেলা দেখা যাবে গ্র্যান্ড স্ট্যান্ড থেকে।

ওয়ানডে সিরিজ শেষে দুই ম্যাচের টি-টোয়েন্টিতে নামার অপেক্ষায় বাংলাদেশ-আফগানিস্তান। চট্টগ্রামের শেষ ওয়ানডে হেরে যাওয়ায় ৫০ ওভারের সিরিজ বাংলাদেশ শেষ করেছে ২-১ ব্যবধানে এগিয়ে থেকে।

/কেআর/
সম্পর্কিত
এশিয়ান গেমসের ফাইনালে প্রথমবার ভারত-পাকিস্তান
‘উইকেট সম্পর্কে আমাদের কোনো ধারণাই ছিল না’
এশিয়ান গেমসে পাকিস্তানের বিপক্ষে হারলো বাংলাদেশ
সর্বশেষ খবর
রাউজানে সন্ত্রাসীদের গুলিতে ১২ পুলিশ সদস্য আহত
রাউজানে সন্ত্রাসীদের গুলিতে ১২ পুলিশ সদস্য আহত
অনুমোদিত স্থান ছাড়া হকার বসলেই মালামাল ক্রোক ও মামলা: ডিএসসিসি প্রশাসক
অনুমোদিত স্থান ছাড়া হকার বসলেই মালামাল ক্রোক ও মামলা: ডিএসসিসি প্রশাসক
স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে বিনামূল্যের রুশ ভাষা কোর্সের সনদ বিতরণ
স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে বিনামূল্যের রুশ ভাষা কোর্সের সনদ বিতরণ
ডক্টরেট ডিগ্রি পাচ্ছেন মেসি
ডক্টরেট ডিগ্রি পাচ্ছেন মেসি
সর্বাধিক পঠিত
প্রধানমন্ত্রীর নির্দেশে কুষ্টিয়ার সেই শিক্ষককে বাড়ি পৌঁছে দিয়েছে পুলিশ
প্রধানমন্ত্রীর নির্দেশে কুষ্টিয়ার সেই শিক্ষককে বাড়ি পৌঁছে দিয়েছে পুলিশ
প্রধানমন্ত্রীর ‘বাংলা উচ্চারণ’ নিয়ে শ্রেণিকক্ষে মন্তব্য, স্কুলশিক্ষক আটক
প্রধানমন্ত্রীর ‘বাংলা উচ্চারণ’ নিয়ে শ্রেণিকক্ষে মন্তব্য, স্কুলশিক্ষক আটক
সয়াবিন তেলের দাম বৃদ্ধির বিষয়ে যা বললেন বাণিজ্যমন্ত্রী
সয়াবিন তেলের দাম বৃদ্ধির বিষয়ে যা বললেন বাণিজ্যমন্ত্রী
বিবি না সিসি ক্রিম ত্বকের জন্য কোনটি বেশি উপযোগী?
বিবি না সিসি ক্রিম ত্বকের জন্য কোনটি বেশি উপযোগী?
ইরানি পররাষ্ট্রমন্ত্রীকে ‘বের করে দিলেন’ রুবিও
ইরানি পররাষ্ট্রমন্ত্রীকে ‘বের করে দিলেন’ রুবিও