মিরপুরে ওয়ার্ন-মার্শকে স্মরণ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৫ মার্চ ২০২২, ১৬:১৭আপডেট : ০৫ মার্চ ২০২২, ১৬:৩০

ক্রিকেটের বড় দুঃখের দিন। ক্রিকেট বিশ্বকে কাঁদিয়ে ওপারের বাসিন্দা হয়েছেন শেন ওয়ার্ন। শুক্রবার কিংবদন্তি এই স্পিনারের চিরবিদায়ের আগেই অস্ট্রেলিয়ান ক্রিকেটে আরেকটি শূন্যতা তৈরি হয়েছিল। সকালেই পৃথিবীর মায়া কাটিয়ে অন্যপাড়ে পাড়ি জমিয়েছিলেন কিংবদন্তি উইকেটকিপার রডনি মার্শ। মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে বাংলাদেশ-আফগানিস্তান ম্যাচ শুরুর আগে ২২ গজের দুই কিংবদন্তিকে স্মরণ করেছেন ক্রিকেটার-আম্পায়াররা ও বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

২৪ ঘণ্টার ব্যবধানে অস্ট্রেলিয়ার দুই সাবেক ক্রিকেটার পৃথিবীর মায়া ত্যাগ করেছেন। শুক্রবার সকালে মারা গেছেন রডনি মার্শ। পরে মৃত্যুর খবর আসে ওয়ার্নের। তাদের মৃত্যুতে ক্রিকেটাঙ্গনে শোকের ছায়া নেমে এসেছে। তাদের স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হয়েছে বাংলাদেশ-আফগানিস্তানের শেষ টি-টোয়েন্টিতে।

শেন ওয়ার্ন ও রডনি মার্শের মৃত্যুতে শোক প্রকাশ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। বিবৃতিতে বিসিবি লিখেছে, শেন ওয়ার্ন ও রডনি মার্শের মৃত্যুর শোকে কাতর অস্ট্রেলিয়ার ক্রিকেটাঙ্গন, ক্রিকেটার, ভক্ত-সমর্থক ও অনুরাগীদের সঙ্গে বিসিবিও সমবেদনা প্রকাশ করছে।

গত সপ্তাহে হার্ট অ্যাটাকের পর মার্শকে হাসপাতালে নেওয়া হয়েছিল। এরপর থেকে জীবন-মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছিলেন ৭৪ বছর বয়সী সাবেক তারকা। শেষ পর্যন্ত শুক্রবার পৃথিবীর মায়া ত্যাগ করে বিদায় নিয়েছেন তিনি। তার মৃত্যুর ২৪ ঘণ্টার ব্যবধানে আরেক কিংবদন্তি অস্ট্রেলিয়ান লেগ স্পিনার শেন ওয়ার্ন ৫২ বছর বয়সেই পৃথিবী থেকে বিদায় নিলেন।

সাবেক এই স্পিনার হার্ট অ্যাটাকে মারা গেছেন বলে জানিয়েছে ফক্স স্পোর্টস। শেন ওয়ার্নের ম্যানেজমেন্ট প্রতিষ্ঠানের পক্ষ থেকে জানানো হয়েছে, শুক্রবার থাইল্যান্ডের কোহ সামুইয়ে মারা গেছেন তিনি।

/কেআর/
সম্পর্কিত
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বিসিবি নির্বাচন অনুষ্ঠানে বাধা নেই
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
সর্বশেষ খবর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম