আফগানিস্তানকে উড়িয়ে শুভসূচনা পাকিস্তানের

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৮ জানুয়ারি ২০১৬, ১৪:১০আপডেট : ২৮ জানুয়ারি ২০১৬, ১৪:২৮

দুর্দান্ত জয় দিয়েই আইসিসি অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ শুরু করেছে পাকিস্তান অনূর্ধ্ব-১৯ দল। বৃহস্পতিবার সিলেট জাতীয় স্টেডিয়ামে আফগানিস্তানকে ৬ উইকেটে হারিয়েছে তারা। প্রথমে ব্যাট করে ৪১.২ ওভারে ১২৬ রানে গুটিয়ে যায় আফগানদের ইনিংস। জবাবে ৩১.৩ ওভারে ৪ উইকেট হারিয়ে জয়ের বন্দরে পৌঁছে যায় পাকিস্তান।  আফগানিস্তানকে উড়িয়ে শুভসূচনা পাকিস্তানের
বৃহস্পতিবার সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে টস হেরে ব্যাটিংয়ে নেমে পাকিস্তানি বোলারদের তোপের মুখে পড়ে আফগানিস্তান যুব দল। মাত্র ২৯ রান তুলতেই ৩ উইকেট হারিয়ে ধুঁকতে আফগানরা। চতুর্থ উইকেট জুটিতে প্রতিরোধ গড়েন ইকরাম ফাইজি ও তারিক। চতুর্থ উইকেটে এই দুজন ৬৯ রানের জুটি গড়লে খেলায় পিরে আসেন আফগানিস্তান। 

কিন্তু এরপরই আফগান শিবিরে ধস নামান লেগ স্পিনার সাদাব খান। তার সঙ্গে যোগ দেন হাসান খান, আহমেদ শফিক ও সাইফ বদর। এই চারজনের বোলিং তোপে পড়ে ২৮ রানে শেষ ৭ উইকেট হারিয়ে ১২৬ রানে গুটিয়ে যায় আফগানিস্তান যুব দল। 

আফগানিস্তানের হয়ে তারিক সর্বোচ্চ ৫৩ রান করেন। এছাড়া ওপেনার করিম জানাত ২৭ ও ইকরাম ফাইজি করেন ১৯ রান। পাকিস্তানের হয়ে সাদাব চারটি এবং হাসান মুহসিন নেন তিনটি উইকেট। একটি করে উইকেট নেন হাসান খান, আহমেদ শফিক ও সাইফ বদর। 

১২৭ রানের লক্ষ্যমাত্রা তাড়া করতে নামা ৪২ রানে দুই উইকেট হারিয়ে বিপদে পড়ে পাকিস্তান। একে একে বিদায় নেন গওহার হাফিজ (১) ও জিসান মালিক (২৯)। এরপর মোহাম্মদ উমর ও সাইফ বাবর ম্যাচের হাল ধরেন। তবে তারাও বেশিদূর এগোতে পারেননি। জিয়া-উর-রেহমানের শিকার হয়ে উমর বিদায় নেন ২৫ রান করে। ১৭ রানে কাটা পড়েন বাবর। দলকে জিতিয়ে মাঠ ছাড়েন হাসান মহসিন (২৮) ও উমর মাসুদ(১৩)। আফগানদের পক্ষে দুই উইকেট নেন জিয়া-উর-রেহমান। একটি উইকেট নিয়ে সন্তষ্ট থাকেন রশিদ খান।

প্রসঙ্গত, অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের এবারের আসরে ‘বি’ গ্রুপে রয়েছে পাকিস্তান ও আফগানিস্তান। গ্রুপে তাদের অপর দুই সঙ্গী হলো শ্রীলঙ্কা ও কানাডা।

/এমআর/

সম্পর্কিত
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
১৫ বলে ফিফটি, পারভেজের রেকর্ডে ভাগ বসালেন হাবিবুর
সর্বশেষ খবর
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম