পাকিস্তান-অস্ট্রেলিয়া টেস্ট

অপেক্ষার ফল সবসময় মিষ্টি হয় না!

স্পোর্টস ডেস্ক
০৯ মার্চ ২০২২, ০০:৪২আপডেট : ০৯ মার্চ ২০২২, ০০:৪২

২৪ বছরের অপেক্ষা শেষ হয়েছে। পাকিস্তানের মাটিতে টেস্ট খেলতে নেমেছে অস্ট্রেলিয়া। তবে অপেক্ষার ফল সবসময় মিষ্টি হয় না! ঐতিহাসিক সিরিজ ঘিরে উত্তেজনার কমতি ছিল না। কিন্তু মাঠের লড়াইয়ে উত্তেজনার ছিটেফোঁটাও মিললো না। ব্যাটারদের রাজত্বে নিষ্প্রাণ ড্রয়ে শেষ হয়েছে রাওয়ালপিন্ডির প্রথম টেস্ট।

নিশ্চিত ড্রয়ের দিকেই এগোচ্ছিল পাকিস্তান-অস্ট্রেলিয়ার প্রথম টেস্ট। শেষ দিনে দ্বিতীয় ইনিংসে নামা পাকিস্তানের তো উইকেটই পড়লো না! ৪ উইকেটে ৪৭৬ রানে প্রথম ইনিংস ঘোষণা করা স্বাগতিকরা দ্বিতীয় ইনিংসে করে কোনও উইকেট না হারিয়ে ২৫২ রান। উত্তেজনাহীন লড়াইয়ে প্রাপ্তি ইমাম-উল-হকের জোড়া সেঞ্চুরি। প্রথম ইনিংসে ১৫৭ রান করা ইমাম দ্বিতীয় ইনিংসে অপরাজিত ছিলেন ১১১ রানে।

অস্ট্রেলিয়া প্রথম ইনিংসে ৪৫৯ রানে অলআউট হয়। তাতে ১৭ রানের লিড নিয়ে দ্বিতীয় ইনিংস শুরু করা পাকিস্তান পায় দারুণ শুরু। ব্যাটিং বান্ধব রাওয়ালপিন্ডির উইকেটে সেঞ্চুরি পূরণ করেন দুই ওপেনার আব্দুল্লাহ শফিক ও ইমাম। ২২ বছর বয়সী আব্দুল্লাহ ক্যারিয়ারের তৃতীয় টেস্ট খেলতে নেমে পেয়েছেন প্রথম সেঞ্চুরির দেখা। ২৪২ বলে ১৫ বাউন্ডারি ও ১ ছক্কায় অপরাজিত ছিলেন ১৩৬ রানে।

অন্যদিকে প্রথম ইনিংসে দুর্দান্ত সেঞ্চুরি পাওয়া ইমাম ২২৩ বলে ৭ বাউন্ডারি ও ২ ছক্কায় খেলেন হার না মানা ১১১ রানের ইনিংস। জোড়া সেঞ্চুরিতে ম্যাচসেরা হয়েছেন এই ওপেনারই।

এর আগে অস্ট্রেলিয়াকে অলআউট করার পথে ১০৭ রান দিয়ে ৬ উইকেট নিয়েছিলেন নুমান আলী। আর ২ উইকেট শিকার ছিল শাহীন শাহ আফ্রিদির।

/কেআর/
সম্পর্কিত
২০০ টাকায় দেখা যাবে বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজ
টেইটের জায়গায় তালহা জুবায়ের, প্রশংসায় ভাসালেন হান্নান সরকার 
পদত্যাগ করেছেন শন টেইট
সর্বশেষ খবর
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
বিপর্যয়ের মুখে সুন্দরবন
বিপর্যয়ের মুখে সুন্দরবন
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি