সাকিব দেশে ফিরলেই তার ভবিষ্যৎ নিয়ে সিদ্ধান্ত

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৯ মার্চ ২০২২, ২২:৫৬আপডেট : ০৯ মার্চ ২০২২, ২৩:০৩

‘এখন ফুলস্টপের সময় চলে এসেছে, যথেষ্ট হয়েছে। আপনি বিসিবির সঙ্গে স্বেচ্ছাচারিতা করতে পারেন না। আপনি বলতে পারেন না যে আমি খেলবো, খেলবো না। আপনি যদি খেলতেই চান, তাহলে ঠিকমতো খেলেন। যদি খেলতে না চান, তাহলে বলে দেন। যদি বিরতি চান, তাহলে পুরোপুরি বিরতি নেন।’- কথাগুলো টিম ডিরেক্টর খালেদ মাহমুদ সুজনের। সাকিব আল হাসানের আবেদনের প্রেক্ষিতে আজ (বুধবার) ৩০ এপ্রিল পর্যন্ত ৫৩ দিনের ছুটি দিয়েছে বিসিবি। দুবাই থেকে দেশে ফিরলেই তার ভবিষ্যৎ নিয়ে সিদ্ধান্ত নিয়ে ফেলবে বাংলাদেশের ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা।

বিজ্ঞাপনের কাজে গত রবিবার দুবাই গিয়েছেন সাকিব। ব্যক্তিগত কাজ শেষে আজ (বুধবার) তার দেশে ফেরার কথা ছিল। তবে ফেরেননি বাঁহাতি এই অলরাউন্ডার, ফিরবেন বৃহস্পতিবার রাতে। বিসিবি অপেক্ষায় তার দেশে ফেরার। এরপর এই অলরাউন্ডারের সঙ্গে আলোচনার টেবিলে বসবে সংস্থাটি। ওই আলোচনার ওপর নির্ভর করছে কী আছে তার ভাগ্যে?

আজ ক্রিকেট পরিচালনা বিভাগের চেয়ারম্যান জালাল ইউনুস সংবাদমাধ্যমকে বলেছেন, ‘এটার (সাকিবের ভবিষ্যৎ) উত্তর এখন দিতে পারছি না। এটা বোর্ডের সিদ্ধান্ত। সাকিবকে নিয়ে কোনও কিছু করতে হলে আমাদের আলোচনা করতে হবে। সে (সাকিব) আসুক। সে নিজেই বলেছে যে, আমাদের সঙ্গে বসবে। এরপর তার পরিকল্পনা শুনি, সেই অনুযায়ী আমরা পরিকল্পনা করবো। সে কাল (বৃহস্পতিবার) রাতের ফ্লাইটে আসছে। এরপর বোর্ড সভাপতিও (নাজমুল হাসান পাপন) আমাদের সঙ্গে বসবেন। এরপর তার যে পরিকল্পনা সেটা জানাবে।’

২০১৭ সালে দক্ষিণ আফ্রিকা সফর থেকে ছুটি নিয়েছিলেন সাকিব। ওই ছুটির পর টেস্টের প্রতি সাকিবের আগ্রহ নেই- এমন অনেক খবর চাউর হয়েছিল। কিন্তু সাকিব নানাভাবে বোঝানোর চেষ্টা করেছিলেন টেস্টের প্রতি তার আগ্রহ আছে। যদিও বাস্তবে সেটি মেলেনি। বিসিবি সভাপতিও একসময় বলেছিলেন সাকিব টেস্ট খেলতে চান না। যদিও এই মুহূর্তে সংস্থাটি বলছে, তার পরিকল্পনা বদলে গেছে।

জালাল ইউনুসের বক্তব্য, ‘সে তার আগের অবস্থান থেকে সরে এসেছে। এখন এটা অ্যাপ্লিকেবল না। তার পরের পরিকল্পনা কালকে (বৃহস্পতিবার) এসে সে বলবে।’

 /আরআই/কেআর/
সম্পর্কিত
বাংলাদেশ সফরের ব্যাখ্যা দিলো আইসিসি
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
সর্বশেষ খবর
ঢাকায় ডেঙ্গুর চরম ঝুঁকিতে কোন ওয়ার্ড
ঢাকায় ডেঙ্গুর চরম ঝুঁকিতে কোন ওয়ার্ড
বিএসইসি’র নতুন চেয়ারম্যান মাসুদ খান, নিয়োগ পেলেন তিন কমিশনার
বিএসইসি’র নতুন চেয়ারম্যান মাসুদ খান, নিয়োগ পেলেন তিন কমিশনার
জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে বাংলাদেশের বিজয়ে রাষ্ট্রপতির অভিনন্দন
জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে বাংলাদেশের বিজয়ে রাষ্ট্রপতির অভিনন্দন
ইরানে বিভেদ সৃষ্টির চেষ্টা করছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল: খামেনি
ইরানে বিভেদ সৃষ্টির চেষ্টা করছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল: খামেনি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের