ঢাকা লিগে নাসির-এনামুলের সেঞ্চুরি

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৮ মার্চ ২০২২, ১৪:২৫আপডেট : ১৮ মার্চ ২০২২, ১৪:২৫

এনামুল হক ও নাসির হোসেন- দুজনই প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাবের হয়ে খেলছেন চলমান ঢাকা প্রিমিয়ার লিগে। দুজনই দীর্ঘদিন জাতীয় দলের বাইরে। এনামুল ২০১৯ সালের জুলাইতে সর্বশেষ আন্তর্জাতিক ম্যাচ খেলেছেন, নাসির তো আরও আগে। ২০১৮ সালের জানুয়ারিতে সর্বশেষ আন্তর্জাতিক ম্যাচ খেলেছেন এই অলরাউন্ডার। আজ (শুক্রবার) দুজনই রূপগঞ্জ টাইগার্সের বিপক্ষে পেয়েছেন সেঞ্চুরির দেখা।

বিকেএসপিতে প্রথম ম্যাচে সিটি ক্লাবের বিপক্ষে ৬০ রানের ইনিংস খেলেছিলেন এনামুল। আজ বিকেএসপির চার নম্বর মাঠে পেয়েছেন সেঞ্চুরির দেখা। প্রাইম ব্যাংকের এই ওপেনার ১২৫ বলে খেলেছেন ১২৭ রানের ইনিংস। নাসিরকে সঙ্গে নিয়ে তিনি তৃতীয় উইকেটে গড়েন ১৯৬ রানের জুটি। নিজের শিক্ষা প্রতিষ্ঠানে এদিন চার-ছক্কার বৃষ্টি ঝরিয়েছেন এই ব্যাটার। ৮ চার ও ৮ ছক্কায় তিনি সাজিয়েছেন ইনিংসটি। লিস্ট ‘এ’ ক্রিকেটে ১৩তম সেঞ্চুরির দেখা পাওয়া এনামুলের ক্যারিয়ারসেরা ইনিংস অপরাজিত ১৫০ রান।

তার আউটের পর নাসিরও পেয়েছেন সেঞ্চুরির দেখা। এদিন ১০৫ রান করেন এই ব্যাটার। প্রাইম ব্যাংকের হয়ে চার নম্বরে ব্যাটিংয়ে নামেন নাসির। সেঞ্চুরি পূর্ণ হতেই ক্র্যাম্পের কারণে স্বেচ্ছায় অবসরে যান নাসির। যদিও শেষ ওভারে ফের ব্যাটিংয়ে নামেন তিনি। শেষ পর্যন্ত ১০৩ বলে ১৩ চার ও ২ ছক্কায় ১০৫ রানের ইনিংস খেলে অপরাজিত থাকেন নাসির। লিস্ট ‘এ’ ক্রিকেটে এর আগে আরও সাতটি সেঞ্চুরি আছে তার।

এনামুল ও নাসিরের সেঞ্চুরিতে প্রাইম ব্যাংক নির্ধারিত ৫০ ওভারে ৬ উইকেট হারিয়ে করেছে ৩১৪ রান।

/আরআই/কেআর/
সম্পর্কিত
২০০ টাকায় দেখা যাবে বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজ
টেইটের জায়গায় তালহা জুবায়ের, প্রশংসায় ভাসালেন হান্নান সরকার 
পদত্যাগ করেছেন শন টেইট
সর্বশেষ খবর
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
বিপর্যয়ের মুখে সুন্দরবন
বিপর্যয়ের মুখে সুন্দরবন
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি