কুল-বিএসজেএ মিডিয়া কাপের উদ্বোধনী দিনে ৫ দলের জয়

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৭ মার্চ ২০২২, ১৬:৫৭আপডেট : ২৭ মার্চ ২০২২, ১৬:৫৭

কুল-বিএসজেএ মিডিয়া কাপ ফুটবল টুর্নামেন্টে রবিবার প্রথম দিনের খেলায় জয় পেয়েছে ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশন, ঢাকা পোস্ট, জিটিভি, যমুনা টেলিভিশন ও টি স্পোর্টস। বাকি তিনটি ম্যাচ ড্রতে নিষ্পত্তি হয়েছে।

অন্য বছরের মতো এবারও ২৪টি মিডিয়া হাউজ নিয়ে স্কয়ার টয়লেট্রিজের পৃষ্ঠপোষকতায় ও বাংলাদেশ স্পোর্টস জার্নালিস্টস অ্যাসোসিয়েশনের ব্যবস্থাপনায় আমন্ত্রণমূলক কুল-বিএসজেএ মিডিয়া কাপ ফুটবল রবিবার থেকে শুরু হয়েছে। বাংলাদেশ ফুটবল ফেডারেশন ভবন সংলগ্ন আর্টিফিশিয়াল টার্ফে টুর্নামেন্টের উদ্বোধন করেন বাংলাদেশ ফুটবল ফেডারেশনের জ্যেষ্ঠ সহ-সভাপতি আব্দুস সালাম মুর্শেদী, সাধারণ সম্পাদক আবু নাঈম সোহাগ।

প্রথম দিন খেলায় সবচেয়ে বড় জয় পেয়েছে ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশন। তারা ৫-০ গোলে হারিয়েছে মাছরাঙা টেলিভিশনকে। ২ গোল করে ম্যাচসেরা নির্বাচিত হন মাঝহারুল ইসলাম।

অপর খেলায় পিছিয়ে পড়ে দারুণ জয় পায় টি স্পোর্টস। দৈনিক যুগান্তরকে ১-৩ গোলে হারিয়েছে তারা। ম্যাচে শুরুতে জ্যোতির্ময়ের গোলে এগিয়ে যায় যুগান্তর। দ্বিতীয়ার্ধে দারুণভাবে ম্যাচে ফেরে তিন গোল দেয় টি স্পোর্টস। ম্যাচসেরা নির্বাচিত হন ইমরান বিন ফেরদৌস।

দৈনিক প্রথম আলোকে ০-২ গোলে হারিয়েছে যমুনা টেলিভিশন। ম্যাচে দুটি গোল করেন আসাদুজ্জামান। জিটিভিও সমান ব্যবধানে হারিয়েছে ডেইলি সানকে। ম্যাচসেরা নির্বাচিত হন সাইফুল ইসলাম। ঢাকা পোস্ট ৩-১ গোলে হারিয়েছে একাত্তর টেলিভিশনকে। ম্যাচসেরা হয়েছেন মনি আচার্য্য।

এছাড়া মানবজমিন ও সময় টেলিভিশন, নিউজ ২৪ ও দৈনিক ইনকিলাবের ম্যাচ ১-১ গোলে এবং একুশে টেলিভিশন ও কালের কণ্ঠের ম্যাচ গোলশূন্য ড্র হয়েছে।

/আরআই/এফআইআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম