এ আর রহমানের কনসার্টের টিকিট বিক্রয় শুরু, সর্বনিম্ন মূল্য ১ হাজার টাকা

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৮ মার্চ ২০২২, ০০:৩৪আপডেট : ২৮ মার্চ ২০২২, ০০:৩৪

আগামী ২৯ মার্চ মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে  ‘ক্রিকেট সেলিব্রেটস মুজিব হান্ড্রেড’ নামে কনসার্ট হতে যাচ্ছে। এ আর রহমানের  পাশাপাশি এই কনসার্টে গাইবেন বাংলাদেশি শিল্পী মমতাজ বেগম ও জনপ্রিয় ব্যান্ড মাইলস। মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামের কনসার্টে থাকবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। 

রবিবার রাতে কনসার্টের টিকিট মূল্য প্রকাশ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। টিকিট মূল্য সর্বোচ্চ ১০ হাজার টাকা আর সর্বনিম্ন ১ হাজার টাকা।

সাধারণ দর্শকেরাও টিকিট কেটে এই কনসার্ট উপভোগ করতে পারবেন। সব মিলিয়ে ১৪-১৫ হাজার দর্শক নিয়ে আয়োজন হবে কনসার্টটি।

বিসিবি এক বিবৃতিতে  জানিয়েছে ২৮ ও ২৯ মার্চ সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত শহীদ সোহরাওয়ার্দি ইনডোর স্টেডিয়ামে এই টিকিট পাওয়া যাবে। তিন ক্যাটাগরির টিকিট টিকিট কিনতে পারবেন আগ্রহীরা। প্রিমিয়াম গোল্ডের টিকিট মূল্য ১০ হাজার, গোল্ড ৫ হাজার ও ব্রোঞ্জ ১ হাজার টাকা।

এখন চলছে কনসার্ট আয়োজনের প্রস্তুতি। বসানো হয়েছে মঞ্চ-গ্রিন রুম। প্রস্তুতি প্রায় শেষ পর্যায়ে। তবে সরাসরি কোনও চ্যানেলে দেখাবে কিনা, সেটি চূড়ান্ত হয়নি।

/আরআই/
সম্পর্কিত
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বিসিবি নির্বাচন অনুষ্ঠানে বাধা নেই
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
সর্বশেষ খবর
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম