অস্ট্রেলিয়ার বিপক্ষে দলে ফিরলেন ম্যাককালাম

স্পোর্টস ডেস্ক
৩০ জানুয়ারি ২০১৬, ১৩:৪০আপডেট : ৩০ জানুয়ারি ২০১৬, ১৪:১৬

ব্রেন্ডন ম্যাককালাম।চোটের কারণে বেশ কিছুদিন দলে ছিলেন না নিউজিল্যান্ডের নিয়মিত অধিনায়ক ব্রেন্ডন ম্যাককালাম। তবে সুস্থ হয়ে আসন্ন অস্ট্রেলিয়া সিরিজে ফিরছেন কিউই এই ক্রিকেটার। গত ডিসেম্বরে শ্রীলঙ্কার বিপক্ষে দ্বিতীয় ওয়ানডেতে পিঠের চোট নিয়ে সাইড লাইনে চলে যান ম্যাককালাম। ‌
আগেই জানিয়েছিলেন অস্ট্রেলিয়ার সিরিজ শেষেই আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানাবেন তিনি। তাই এই সিরিজ জিতেই বিদায় নিতে চান কিউই এই ক্রিকেটার।
একইসঙ্গে সিরিজকে সামনে রেখে ১৩ সদস্যের স্কোয়াড ঘোষণা করেছে নিউজিল্যান্ড ক্রিকেট বোর্ড। দলে চোটের কারণে নেই টিম সাউদি ও রস টেইলর। একইভাবে পাকিস্তানের বিপক্ষে চোখে মারাত্মকভাবে চোট পাওয়া পেসার মিচেল ম্যাক্লিনাঘানও নেই সিরিজে। সিরিজের প্রথম ম্যাচটি অনুষ্ঠিত হবে ৩ ফেব্রুয়ারি।

স্কোয়াড:

ব্রেন্ডন ম্যাককালাম (অধিনায়ক), কোরে অ্যান্ডারসন, ট্রেন্ট বোল্ট, ডগ ব্রেসওয়েল, গ্র্যান্ট ইলিয়ট, মার্টিন গাপটিল, ম্যাট হ্যানরি, অ্যাডাম মিলনে, কলিন মুনরো, হেনরি নিকোলস, লুক রনকি, মিচেল স্যান্টনার, কেন উইলিয়ামসন, টম ল্যাথাম (অতিরিক্ত)।

/এফআইআর/

সম্পর্কিত
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
সর্বশেষ খবর
মৌমাছির রানি হয়ে ওঠার রহস্য কী
মৌমাছির রানি হয়ে ওঠার রহস্য কী
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম