জয় ছাড়া ভিন্ন কোনও চিন্তা নেই জুনিয়র টাইগারদের

বাংলা ট্রিবিউন রিপোর্ট
৩০ জানুয়ারি ২০১৬, ১৪:৪৮আপডেট : ৩০ জানুয়ারি ২০১৬, ১৪:৫০

সাইফ উদ্দিনআইসিসি অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচে দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে শুভ সূচনা করেছে বাংলাদেশের যুবারা। রবিবার গ্রুপের দ্বিতীয় ম্যাচে স্বাগতিক দল মুখোমুখি হবে স্কটল্যান্ডের। এই ম্যাচে জয় ছাড়া ভিন্ন কোনও চিন্তা নেই বলে সংবাদ মাধ্যমকে জানিয়েছেন জুনিয়র অলরাউন্ডার সাইফ উদ্দিন।
শনিবার সকালে কক্সবাজার স্টেডিয়ামে অনুশীলন শেষে সাইফ উদ্দিন বলেন, ‘প্রথম ম্যাচে জয় দিয়ে শুরু করার পর এখন আমাদের আত্মবিশ্বাস অনেক উঁচুতে রয়েছে। পরের ম্যাচগুলো খাটো চোখে দেখার কোনও সুযোগ নেই। ওখানে জয় ছাড়া ভিন্ন কোনও চিন্তা আমাদের নেই। কোনও ম্যাচ হাল্কাভাবে নেওয়া উচিত না। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে আমরা যে মনোযোগ ধরে রেখে খেলেছি, কালকের ম্যাচেও সেই মনোযোগ ধরে খেলবো।’

স্কটল্যান্ড সম্পর্কে ধারনা না থাকলেও বিষয়টি নিয়ে চিন্তিত নন বাংলাদেশ যুব দলের এই অলরাউন্ডার। স্কটল্যান্ডের বিপক্ষে বড় জয় তুলে নিয়ে রান রেটে এগিয়ে থাকতে বদ্ধপরিকর তারা। এ প্রসঙ্গে তিনি বলেন, ‘দ্বিতীয় রাউন্ডে উঠতে হলে, অবশ্যই রান রেটের কিছু ব্যাপার থাকে; আমরা চাইবো জয়টা যেন একটু বড় হয়। এটাই টার্গেট থাকবে।’

উইকেট নেওয়ার পর নিজের উদযাপন সম্পর্কে সাইফ উদ্দিন বলেন, ‘কাউকে অনুসরণ করি না। আফ্রিদি ভাইয়ের খেলা ভালো লাগে। উদযাপনটা আমি আমার মতো করেই করি। অনেকেই বলে আমি আফ্রিদির মতো উদযাপন করি। কিন্তু আমি সত্যিই আমার মতো করেই করি।’

নিজের পারফরম্যান্স নিয়ে সাইফ বলেন, ‘আমি মূলত ব্যাটসম্যান কাম পেস বোলার। টিম কম্বিনেশনের কারণে হয়তো ৭-৮ নম্বরে ব্যাটিং করতে হচ্ছে। আমাকে যখন যেভাবে চাওয়া হয় আমি সেভাবে পারফর্ম করার চেষ্টা করি। যখন ব্যাটিংয়ে আসি তখন ব্যাটিং নিয়ে ভাবি; যখন বল হাতে নেই তখন বোলিং নিয়ে ভাবি।’

/আরআই/এফআইআর/

সম্পর্কিত
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
সর্বশেষ খবর
মৌমাছির রানি হয়ে ওঠার রহস্য কী
মৌমাছির রানি হয়ে ওঠার রহস্য কী
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম