স্কুল ক্রিকেটে প্রথমবারের মতো নারী আম্পায়ার

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১২ এপ্রিল ২০২২, ২০:২২আপডেট : ১২ এপ্রিল ২০২২, ২০:২২

গত ৫ এপ্রিল থেকে ৩৪৮টি স্কুলের ৭ হাজার খুদে ক্রিকেটার নিয়ে নতুন মোড়কে মাঠে গড়িয়েছে জাতীয় স্কুল ক্রিকেট। জেলা পর্যায়ে হবে ৫৮১ ম্যাচ। এরপর জেলা চ্যাম্পিয়নদের অংশগ্রহণে হবে বিভাগীয় রাউন্ড। সেখানে হবে ৫৭টি ম্যাচ। ৭ বিভাগ ও ঢাকা মেট্রো চ্যাম্পিয়নদের নিয়ে অনুষ্ঠিত হবে ন্যাশনাল রাউন্ড। সব মিলিয়ে ৬৪টি জেলায় মোট ৬৫৩ ম্যাচ অনুষ্ঠিত হবে। এখানে প্রথমবারের মতো যুক্ত হয়েছে নারী আম্পায়ারও। 

মঙ্গলবার মিরপুর সিটি ক্লাব মাঠে ঢাকা মেট্রো অঞ্চলের উদ্বোধনী ম্যাচে আম্পায়ারের দায়িত্ব পালন করেন সাবেক ক্রিকেটার সাথিরা জাকির জেসি। ছেলেদের স্কুল ক্রিকেটে প্রথমবারের মতো নারী আম্পায়ার দায়িত্ব পালন করলেন তিনি।

সিটি ক্লাব মাঠে ঢাকা মেট্রো অঞ্চলের উদ্বোধনী ম্যাচে মুখোমুখি হয় ক্যামব্রিয়ান স্কুল এবং পূর্ব বাসাবো স্কুল। ম্যাচটিতে মো. শাকিরের সঙ্গে অন ফিল্ড আম্পায়ারের দায়িত্ব পালন করেন জাতীয় নারী দলের সাবেক ক্রিকেটার জেসি।

ছেলেদের ক্রিকেটে এর আগেও আম্পায়ারিং করার অভিজ্ঞতা আছে জেসির। ২৬ মার্চ স্বাধীনতার ৫১ বছর পূর্তির দিনে সাবেক ক্রিকেটারদের অংশগ্রহণে প্রদর্শনী ম্যাচে আম্পায়ারিংয়ের দায়িত্ব পালন করেন তিনি। 

বিসিবি আগেই ঘোষণা দিয়েছিল, এবারের স্কুল ক্রিকেটে মোট ২৫জন নারী আম্পায়ারকে সুযোগ দেওয়া হবে। যে পর্বের সূচনা হলো ঢাকা মেট্রো অঞ্চলের উদ্বোধনী ম্যাচ দিয়ে। 
 
/আরআই/এফআইআর/
সম্পর্কিত
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
সর্বশেষ খবর
মৌমাছির রানি হয়ে ওঠার রহস্য কী
মৌমাছির রানি হয়ে ওঠার রহস্য কী
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম