পাকিস্তানের মাটিতে ক্রিকেট উৎসবের ঢেউ

স্পোর্টস ডেস্ক
১৬ এপ্রিল ২০২২, ১৪:৩২আপডেট : ১৬ এপ্রিল ২০২২, ২০:৩৬

পাকিস্তানের মাটিতে আন্তর্জাতিক ক্রিকেট আবার ডুবতে বসেছিল! প্রথমে নিউজিল্যান্ড, পরে ইংল্যান্ড দল দেশটিতে সফর বাতিল করে নিরাপত্তা শঙ্কায়। তাতে আন্তর্জাতিক সিরিজ আয়োজনের পথে নতুন করে বড় ধাক্কা খায় পাকিস্তান। তবে অস্ট্রেলিয়া দল দেশটিতে পূর্ণাঙ্গ সিরিজ খেলতে গেলে নতুন আশার ঢেউ খেলে। সেই ঢেউয়ে জোর আরও বাড়লো। সফর বাতিল করা ইংল্যান্ড-নিউজিল্যান্ডই যাচ্ছে পাকিস্তানে খেলতে।

নতুন ঘরোয়া মৌসুমের সূচি প্রকাশ করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। ২০২২-২৩ মৌসুমের এই সূচিতে পাকিস্তান সফর করবে দল দুটি। আর পাকিস্তানের ঘরোয়া মৌসুম শুরু হবে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ওয়ানডে সিরিজ দিয়ে। ৫ থেকে ১২ জুনের মধ্যে হবে এই সিরিজটি। একের পর এক সিরিজে উৎসবের ঢেউ লাগছে পাকিস্তানের ক্রিকেটে। ইংল্যান্ড, নিউজিল্যান্ড, শ্রীলঙ্কার পাশাপাশি নেদারল্যান্ডসের বিপক্ষে খেলবে ঘরের মাটিতে।

গত বছরের সেপ্টেম্বরে তিন ওয়ানডে ও পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি খেলতে পাকিস্তানে গিয়েছিল নিউজিল্যান্ড দল। কড়া নিরাপত্তা ব্যবস্থায় রাখা হয়েছিল কিউইদের। সব ঠিকঠাকই চলছিল। কিন্তু হঠাৎই ‘নিরাপত্তা হুমকিতে’ প্রথম ওয়ানডে শুরুর ঘণ্টাখানেক আগে সফর বাতিলের ঘোষণা দেয় নিউজিল্যান্ড। ওই ঘটনার রেশ ধরে ইংল্যান্ড দলও বাতিল করে পাকিস্তান সফর। এমনকি ইংলিশ ক্রিকেট বোর্ড এশিয়ার দেশটিতে পাঠায়নি তাদের মেয়েদের দলকেও।

ক্রিকেটের বড় দুটি দেশের এমন সিদ্ধান্তে স্বাভাবিকভাবেই পাকিস্তানে আন্তর্জাতিক ক্রিকেটের ভবিষ্যৎ প্রশ্নের মুখে পড়ে যায়। তবে গত মার্চে অস্ট্রেলিয়া দল পাকিস্তানের মাটিতে পূর্ণাঙ্গ সিরিজ খেললে সব শঙ্কা দূর হয়ে যায়। আর এখন তো ইংল্যান্ড ও নিউজিল্যান্ড দলের আসার ঘোষণাই দিলো পিসিবি।

সূচি অনুযায়ী, সেপ্টেম্বর-অক্টোবরে সাত ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলতে পাকিস্তান সফরে যাবে ইংল্যান্ড দল। ওই দফার সিরিজ শেষ করে আবারও নভেম্বরে পাকিস্তানে যাবে ইংলিশরা। সেবার তারা খেলবে তিন ম্যাচের টেস্ট সিরিজ।

ইংল্যান্ডের দ্বিতীয় দফার সিরিজ শেষের পরপরই নিউজিল্যান্ড যাবে দুই টেস্ট ও তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলতে। ইংলিশদের মতো তারাও দুই দফায় পাকিস্তান সফর করবে। ২০২৩ সালের এপ্রিলে দ্বিতীয় দফার সফরে কিউইরা খেলবে পাঁচ ম্যাচের ওয়ানডে ও সমান ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ।

/কেআর/
সম্পর্কিত
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
১৫ বলে ফিফটি, পারভেজের রেকর্ডে ভাগ বসালেন হাবিবুর
সর্বশেষ খবর
চার অঞ্চলে ঝড়ের আভাস
চার অঞ্চলে ঝড়ের আভাস
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিফতরে অবিবাহিতদের চাকরির সুযোগ, লাগবে না অভিজ্ঞতা
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিফতরে অবিবাহিতদের চাকরির সুযোগ, লাগবে না অভিজ্ঞতা
মাজারের কুমিরটি পুনর্বাসন কেন্দ্রে নিবিড় পর্যবেক্ষণে
মাজারের কুমিরটি পুনর্বাসন কেন্দ্রে নিবিড় পর্যবেক্ষণে
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, আদালতে আনা হয়েছে আসামিদের
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, আদালতে আনা হয়েছে আসামিদের
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের