করোনার হানায় কোয়ারেন্টিনে মোস্তাফিজরা

স্পোর্টস ডেস্ক
১৮ এপ্রিল ২০২২, ১৩:১৩আপডেট : ১৮ এপ্রিল ২০২২, ১৩:২২

করোনার হানায় বড় ধরনের আতঙ্কের মুখে মোস্তাফিজুর রহমানদের দিল্লি ক্যাপিটালস। দলটির ফিজিও আগেই করোনা পজিটিভ হয়ে আইসোলেশনে চলে গেছেন। নতুন করে করোনা পজিটিভ হয়েছেন আরও ‍দুই জন। তার মধ্যে মোস্তাফিজদের এক বিদেশি সতীর্থও রয়েছেন। অপরজন সাপোর্ট স্টাফ।

নতুন সংক্রমণের ঘটনায় আজ দলটির মুম্বাই থেকে পুনে যাত্রা বাতিল করেছে দিল্লি। এই পরিস্থিতিতে পুরো দিল্লি দল কোয়ারেন্টিনে চলে গেছে। আজ ও কাল ডোর-টু-ডোর কোভিড টেস্টের পর জানা যাবে সর্বশেষ আপডেট।

টিম ফিজিও প্যাটট্রিক ফারহার্ট শুক্রবার করোনা পজিটিভ হন। যা এবারের আইপিএলে প্রথম কোভিড কেস। ফলে শনিবার র‌য়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর কাছে হারের পর প্রতিপক্ষের সঙ্গে হ্যান্ডশেক করেনি দিল্লির কেউ। কারণ, কর্তৃপক্ষ আগেই তাদের সতর্ক করে সামাজিক দূরত্ব বজায় রাখতে বলেছিল।

নতুন আক্রান্ত খেলোয়াড়টির করোনা পজিটিভ ধরা পড়ে র‌্যাপিড অ্যান্টিজেন টেস্টে। এখন আরও নিশ্চিত হওয়ার জন্য করা হবে পিসিআর টেস্ট।

এই অবস্থায় পাঞ্জাব কিংস ও দিল্লির ম্যাচ নিয়ে সংশয় দেখা দিয়েছে। বুধবার পুনেতে ম্যাচটি হওয়ার কথা। এখন পরবর্তী পদক্ষেপ নিয়ে ভারতীয় ক্রিকেট বোর্ডের সঙ্গে আলোচনা চলছে।

ঋষভ পান্তের নেতৃত্বাধীন দিল্লি পয়েন্ট টেবিলে খুব একটা স্বস্তিদায়ক অবস্থানে নেই। ৫ ম্যাচে ৪ পয়েন্ট নিয়ে অবস্থান করছে আটে।

/এফআইআর/
সম্পর্কিত
২০০ টাকায় দেখা যাবে বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজ
টেইটের জায়গায় তালহা জুবায়ের, প্রশংসায় ভাসালেন হান্নান সরকার 
পদত্যাগ করেছেন শন টেইট
সর্বশেষ খবর
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
বিপর্যয়ের মুখে সুন্দরবন
বিপর্যয়ের মুখে সুন্দরবন
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি