লিটনের সাফল্যের রহস্য তাহলে এই!

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২০ এপ্রিল ২০২২, ১৭:৫৩আপডেট : ২০ এপ্রিল ২০২২, ১৭:৫৭

টেস্ট ক্রিকেটে দারুণ সময় কাটছে লিটন দাসের। সর্বশেষ ১১ ইনিংসে দারুণ ছন্দে আছেন এই উইকেটকিপার ব্যাটার। এই সময়ে পেয়েছেন দুই সেঞ্চুরি ও দুই হাফসেঞ্চুরি। এখন বাংলাদেশ দলের অন্যতম ভরসার নাম হয়ে উঠলেও একটা সময় ছিল যখন লিটন ক্রিজে যাওয়া মানেই হতাশার গল্প লেখা! তবে সময় পাল্টেছে, এখন লিটন অনেক বেশি পরিণত।

লিটনের এই বদলে যাওয়ার রহস্য কী? সংবাদমাধ্যমের এমন প্রশ্নে রহস্য উন্মোচন করলেন ‍এই উইকেটকিপার ব্যাটার। তার এককথায় উত্তর, ‘আমার সাফল্যের রহস্য আমি নিজেই!’

এমনিতেই মুখচোরা স্বভাবের লিটন। প্রয়োজনীয় কথাটুকুও মুখে আনেন না। নিজের ক্যারিয়ার নিয়ে তিনি আরও বলেছেন, ‘একজন খেলোয়াড় বা মানুষের চাহিদার শেষ নেই। আজকে যে অবস্থায় আছি, সামনে আরও ভালো হওয়ার চেষ্টা করবো। আপনিও আপনার জায়গা থেকে চেষ্টা করবেন যাতে আগামী দিনটা আরও ভালো হয়। আমার জায়গা থেকে আমিও সেই চেষ্টা করবো।  আমি এখনও শতভাগ সন্তুষ্ট নই, চেষ্টা করবো সামনে যেন ভালো কিছু করতে পারি।’

আগামী ৮ মে দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলতে বাংলাদেশ সফরে আসবে শ্রীলঙ্কা। আসন্ন শ্রীলঙ্কা সিরিজে ভালো কিছুর অপেক্ষায় আছেন ডানহাতি ব্যাটার, ‘অবশ্যই, যেহেতু আমাদের ঘরের মাঠে খেলা হবে। তাই আমরা আশা করতেই পারি, আমরা ভালো কিছু করবো। যেহেতু এশিয়ার দল, আমরা অনেকদিন থেকেই তাদের সঙ্গে ভালো খেলছি। আশা করা যায় আমরা ভালো ফল করবো।’

/আরআই/কেআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম