প্রিমিয়ার লিগ থেকে ছিটকে গিয়ে দুশ্চিন্তা বাড়ালেন এবাদত

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২১ এপ্রিল ২০২২, ১৬:৪০আপডেট : ২১ এপ্রিল ২০২২, ১৬:৫৩

ঢাকা প্রিমিয়ার লিগ থেকে ছিটকে গেছেন শেখ জামালের পেসার এবাদত হোসেন। আজ (বৃহস্পতিবার) মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে বোলিং করতে গিয়ে দুই আঙুলের মাঝে আঘাত পান। এই চোটে প্রিমিয়ার লিগের বাকি অংশ থেকে ছিটকে গেলেন ডানহাতি পেসার।

এ প্রসঙ্গে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) প্রধান চিকিৎসক দেবাশীষ চৌধুরী বলেছেন, ‘এবাদতের ডান হাতের দুই আঙুলের মাঝখানে ফেটে গেছে। এভারকেয়ারে পাঠানো হয়েছে। ডাক্তার দেখার পর কয়টা সেলাই লাগবে, সেটা জানাবে। তার ওপর নির্ভর করবে কবে মাঠে ফিরতে পারবে।’

শ্রীলঙ্কা সিরিজের আগে শরিফুল ইসলাম ও তাসকিন আহমেদের ইনজুরি দুশ্চিন্তায় ফেলেছে টিম ম্যানেজমেন্টকে। নতুন করে এবাদতের ইনজুরি জাতীয় দলের পেস আক্রমণকে দুর্বল করে ফেলেছে। যদিও বিসিবির এই চিকিৎসক জানালেন, শ্রীলঙ্কা সিরিজ নিয়ে দুশ্চিন্তা নেই, ‘আপাতত এক সপ্তাহ সময় লাগতে পারে। শ্রীলঙ্কা সিরিজ নিয়ে সমস্যা হওয়ার কথা না।’

আগামী ৮ মে বাংলাদেশ সফরে আসবে শ্রীলঙ্কা দল। ১০ ও ১১ মে অনুষ্ঠিত হবে দুই দিনের প্রস্তুতি ম্যাচ। এই ম্যাচ খেলে পরের দিন চট্টগ্রামে যাবে সফরকারীরা।

প্রথম টেস্ট হবে চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে। ১৫ মে শুরু প্রথম টেস্ট। দ্বিতীয় টেস্ট ঢাকায়। মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে লাল বলের শেষ ম্যাচের লড়াই শুরু ২৩ মে। ম্যাচ দুটি আইসিসির টেস্ট চ্যাম্পিয়নশিপের অংশ।

/আরআই/কেআর/
সম্পর্কিত
বাংলাদেশ সফরের ব্যাখ্যা দিলো আইসিসি
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
সর্বশেষ খবর
ঢাকায় ডেঙ্গুর চরম ঝুঁকিতে কোন ওয়ার্ড
ঢাকায় ডেঙ্গুর চরম ঝুঁকিতে কোন ওয়ার্ড
বিএসইসি’র নতুন চেয়ারম্যান মাসুদ খান, নিয়োগ পেলেন তিন কমিশনার
বিএসইসি’র নতুন চেয়ারম্যান মাসুদ খান, নিয়োগ পেলেন তিন কমিশনার
জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে বাংলাদেশের বিজয়ে রাষ্ট্রপতির অভিনন্দন
জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে বাংলাদেশের বিজয়ে রাষ্ট্রপতির অভিনন্দন
ইরানে বিভেদ সৃষ্টির চেষ্টা করছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল: খামেনি
ইরানে বিভেদ সৃষ্টির চেষ্টা করছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল: খামেনি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের