ঈদের শুভেচ্ছা জানালেন ক্রীড়াঙ্গনের তারকারা (ভিডিও)

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৩ মে ২০২২, ১৩:০৩আপডেট : ০৩ মে ২০২২, ১৩:০৮

ভক্তদের কাছে বার্তা পৌঁছাতে সামাজিক যোগাযোগ মাধ্যমকে ব্যবহার করে থাকেন তারকারা। ক্রীড়াঙ্গনের জাতীয় তারকারাও পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন এই মাধ্যমে। বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান থেকে শুরু করে আর্চারির রোমান সানাও ঈদের শুভেচ্ছা জানাতে ভোলেননি।

সাকিব তার ফেরিফায়েড ফেসবুক পেজে একটি গ্র্যাফিক্যাল ছবি দিয়ে লিখেছেন, ‘এই ঈদ বয়ে আনুক আমাদের সকলের হৃদয়ে খুশি ও সহমর্মিতার অনুভূতি। সকল ব্যর্থতা ভুলে চলুন এই ঈদে সকলে এগিয়ে যাই সম্ভাবনাময় ভবিষ্যতের দিকে। পবিত্র ঈদুল ফিতরের অনেক অনেক শুভেচ্ছা, ঈদ মুবারক!’

নিজের ফেসবুক পেজে ওয়ানডে অধিনায়ক তামিমও গ্র্যাফিক্যাল ছবি ব্যবহার করে লিখেছেন, ‘সকলকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা: ঈদ মোবারক। যে যেখানেই আছেন, সুস্থ থাকুন ও পরিবারের সঙ্গে নিরাপদে ঈদ করুন।’

অফিসিয়াল ফেসবুক পেজে ঈদের শুভেচ্ছা জানান মুমিনুল হকও। ১৫ মে থেকে শুরু হবে শ্রীলঙ্কা সিরিজের প্রথম টেস্ট। তার আগে টেস্ট অধিনায়ক পরিবারের সঙ্গে ঈদ উদযাপন করতে নিজ জেলা কক্সবাজারে চলে গেছেন। ফেসবুকে ভক্তদের শুভেচ্ছা জানিয়ে তিনি লিখেছেন, ‘ঈদ মোবারক।’ গ্রাফিক্যাল ছবিতে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন মাহমুদউল্লাহ রিয়াদও। মুশফিকুর রহিম আবার বিজ্ঞাপনী ভিডিও পোস্টের মাধ্যমে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন।  

আর্চারির তারকা রোমান সানা অবশ্য ভিডিও বার্তায় শুভেচ্ছা জানিয়েছেন সকলকে। সেখানে তিনি বলেছেন, ‘আসসালামু আলাইকুম। বছর ঘুরে আমাদের মাঝে আবারও এলো ঈদুল ফিতর। সকলকে জানাই ঈদুল ফিতরের শুভেচ্ছা। ঈদ মুবারক।’

/এফআইআর/
সম্পর্কিত
বাংলাদেশ সফরের ব্যাখ্যা দিলো আইসিসি
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
সর্বশেষ খবর
ঢাকায় ডেঙ্গুর চরম ঝুঁকিতে কোন ওয়ার্ড
ঢাকায় ডেঙ্গুর চরম ঝুঁকিতে কোন ওয়ার্ড
বিএসইসি’র নতুন চেয়ারম্যান মাসুদ খান, নিয়োগ পেলেন তিন কমিশনার
বিএসইসি’র নতুন চেয়ারম্যান মাসুদ খান, নিয়োগ পেলেন তিন কমিশনার
জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে বাংলাদেশের বিজয়ে রাষ্ট্রপতির অভিনন্দন
জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে বাংলাদেশের বিজয়ে রাষ্ট্রপতির অভিনন্দন
ইরানে বিভেদ সৃষ্টির চেষ্টা করছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল: খামেনি
ইরানে বিভেদ সৃষ্টির চেষ্টা করছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল: খামেনি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের