ক্রিকেট-ভক্ত অভিনেতাকে করা হলো এমসিসির প্রেসিডেন্ট

স্পোর্টস ডেস্ক
০৫ মে ২০২২, ১৯:৪৯আপডেট : ০৫ মে ২০২২, ১৯:৫৬

ক্রিকেটের প্রভাবশালী সংস্থা মেরিলিবোন ক্রিকেট ক্লাব বা এমসিসি। প্রতি বছর নিয়ম মেনেই সর্বোচ্চ পদে পরিবর্তন আনে তারা। ক্রিকেটের আইন প্রণয়নকারী ও রক্ষক হিসেবে পরিচিত সংস্থাটি এবার পরবর্তী প্রেসিডেন্ট হিসেবে ঘোষণা করেছে ব্রিটিশ অভিনেতা ও লেখক স্টিফেন ফ্রাই’র নাম।

৬৪ বছর বয়সী ফ্রাই অক্টোবরে ইংল্যান্ডের সাবেক নারী দলের অধিনায়ক ক্লেয়ার কনোরের কাছ থেকে দায়িত্ব বুঝে নেবেন। 

ফ্রাই ১৯৯৭ সালে মুক্তিপ্রাপ্ত আইরিশ নাট্যকার, ঔপন্যাসিক ও কবি অস্কার ওয়াইল্ডের জীবনী নির্ভর ছবি ‘ওয়াইল্ড’-এ নামভূমিকায় অভিনয় করে ভীষণ প্রশংসা কুড়িয়েছিলেন। মনোনীত হয়েছিলেন গ্লোল্ডেন গ্লোব পুরস্কারের জন্যেও। পাশাপাশি ক্রিকেটের প্রতি আছে গভীর ভালোবাসা। এমন প্রাচীন একটি সংস্থায় দায়িত্ব পেয়ে ফ্রাই বলেছেন, ‘আমি সম্মানিত ও গর্ববোধ করছি এমসিসির প্রেসিডেন্ট মনোনীত হতে পেরে।’

ফ্রাই মানসিক স্বাস্থ্য নিয়ে কাজ করা একটি দাতব্য সংস্থারও প্রেসিডেন্ট হিসেবে আছেন প্রায় এক দশক। পাশাপাশি নাট্যকার, কমেডিয়ান ও চিত্র পরিচালকও।

গত বছর সংস্থাটির প্রথম নারী প্রেসিডেন্ট হিসেবে ইতিহাস গড়েন কনোর। ফ্রাইকে নিজের উত্তরসূরি হিসেবে ঘোষণা করতে পেরে তিনি নিজেও ভীষণ রোমাঞ্চবোধ করছেন। ইংল্যান্ডে মেয়েদের ক্রিকেটেরও মহাব্যস্থাপক কনোর বলেছেন, ‘ক্রিকেটের জন্য তার গভীর ভালোবাসা ও টান রয়েছে। ফলে এমসিসির অ্যাম্বাসেডর হিসেবে তিনি হবেন চমৎকার।’

/এফআইআর/
সম্পর্কিত
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
সর্বশেষ খবর
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
শিশুর হাতে স্মার্টফোন: আশীর্বাদ না অভিশাপ? 
শিশুর হাতে স্মার্টফোন: আশীর্বাদ না অভিশাপ? 
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান