আইপিএল

জয়সওয়ালের ফিফটির পর হেটমায়ার ঝড়ে রাজস্থানের জয়

স্পোর্টস ডেস্ক
০৭ মে ২০২২, ২১:১৬আপডেট : ০৭ মে ২০২২, ২১:২১

ওপেনিংয়ে দারুণ এক হাফসেঞ্চুরিতে জয়ের ভিত গড়ে দিলেন যশস্বী জয়সওয়াল। সেই ভিতের ওপর দাঁড়িয়ে ঝড়ো ব্যাটিংয়ে রাজস্থান রয়্যালসের জয় নিশ্চিত করলেন শিমরন হেটমায়ার। তাতে গুরুত্বপূর্ণ পয়েন্ট প্রাপ্তিতে প্লে-অফের পথ সুগম করলো সঞ্জু স্যামসনরা।

আজ (শনিবার) আইপিএলে দিনের প্রথম খেলায় পাঞ্জাব কিংসকে ৬ উইকেটে হারিয়েছে রাজস্থান। জনি বেয়ারস্টোর হাফসেঞ্চুরিতে নির্ধারিত ২০ ওভারে ৫ উইকেটে ১৮৯ রান করে পাঞ্জাব। কঠিন এই লক্ষ্য জয়সওয়াল ও হেটমায়ারের চমৎকার ব্যাটিংয়ে ৪ উইকেট হারিয়ে ২ বল আগে টপকে যায় রাজস্থান। এই জয়ে ১১ ম্যাচে ১৪ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে উঠে এসেছে তারা। সমান ম্যাচে ১০ পয়েন্ট নিয়ে সাত নম্বরে পাঞ্জাব।

মুম্বাইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে টস জিতে ব্যাটিংয়ে নেমে ভালো শুরু পায় পাঞ্জাব। শিখর ধাওয়ান ১২ রান করে আউট হলেও বেয়ারস্টোর ব্যাটে রানের চাকা ছুটতে থাকে। ইংলিশ ব্যাটার ৪০ বলে ৮ বাউন্ডারি ও ১ ছক্কায় খেলেন ৫৬ রানের ইনিংস। তবে সবচেয়ে ভয়ংকর ছিলেন জিতেশ শর্মা। এই ব্যাটার ১৮ বলে ৪ বাউন্ডারি ও ২ ছক্কায় অপরাজিত থাকেন ৩৮ রানে। এছাড়া ভানুকা রাজাপাকশে ১৮ বলে ২৭ ও লিয়াম লিভিংস্টোন ১৪ বলে করেন ২২ রান।

যুজবেন্দ্র চাহাল ৪ ওভারে ২৮ রান দিয়ে নেন ৩ উইকেট। আর একটি করে ‍উইকেট পেয়েছেন প্রসিদ্ধ কৃষ্ণা ও রবিচন্দ্রন অশ্বিন।

১৯০ রানের লক্ষ্যে ৪ ওভারে ওপেনিংয়ে ৪৬ রান পায় রাজস্থান। জস বাটলার ঝড় আজও উঠেছিল। তবে দীর্ঘস্থায়ী হয়নি। ১৬ বলে ৫ বাউন্ডারি ও ১ ছক্কায় ৩০ রান করে আউট হন তিনি। তবে আরেক ওপেনার জয়সওয়াল রান বাড়িয়ে নিয়েছেন। চমৎকার ব্যাটিংয়ে ম্যাচসেরার পুরস্কার জেতা এই ব্যাটার ৪১ বলে ৯ বাউন্ডারি ও ২ ছক্কায় করেন ৬৮ রান।

তার বিদায়ের পর বাকি কাজ সেরেছেন হেটমায়ার। ব্যাটে ঝড় তুলে রাজস্থানকে এনে দেন গুরুত্বপূর্ণ জয়। ক্যারিবিয়ান ব্যাটার ১৬ বলে ৩ বাউন্ডারি ও ২ ছক্কায় অপরাজিত ৩১ রানে দলের জয় নিশ্চিত করে মাঠ ছাড়েন। এছাড়া দেবদূত পড়িকল ৩১ ও অধিনায়ক স্যামসন করেন ২৩ রান।

পাঞ্জাবের আর্শদীপ সিং ৪ ওভারে ২৯ রান দিয়ে নেন ২ উইকেট। এছাড়া একটি করে উইকেট পেয়েছেন কাগিসো রাবাদা ও রিশি ধাওয়ান।

/কেআর/
সম্পর্কিত
২০০ টাকায় দেখা যাবে বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজ
টেইটের জায়গায় তালহা জুবায়ের, প্রশংসায় ভাসালেন হান্নান সরকার 
পদত্যাগ করেছেন শন টেইট
সর্বশেষ খবর
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
বিপর্যয়ের মুখে সুন্দরবন
বিপর্যয়ের মুখে সুন্দরবন
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি