জাহানারার খরুচে বোলিংয়ের পর হারলো ফ্যালকন 

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৮ মে ২০২২, ১২:৩৩আপডেট : ০৮ মে ২০২২, ১২:৩৭

ফেয়ারব্রেক আমন্ত্রণমূলক ক্রিকেট টুর্নামেন্টে হেরেছে জাহানারা আলমের দল ফ্যালকন উইমেন্স। শনিবার রাতে তারা ২৭ রানে হেরেছে স্পিরিট উইমেন্সের কাছে। এই হারের অনেকখানি দায় জাহানারা আলমের! প্রথম তিন ওভারে ১ মেডেনসহ ১৬ রান খরচ করলেও শেষ ওভারে দিয়েছেন ১৭। পরে এই খরুচে বোলিং কাল হয়ে দাঁড়ায়। তার শেষ ওভারে ঝড় তুলেই স্পিরিট উইমেন্স করেছে ১৪৭ রান।

দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে ১৪৮ রানের জবাবে ১২০ রানে থামতে হয় জাহানারার ফ্যালকনকে। নিয়মিত বিরতিতে উইকেট হারানো দলটির হয়ে সর্বোচ্চ রান করেন চামারি আতাপাত্তু। ২৮ বলে ৬ চার ও ২ ছক্কায় ৪২ রানের ইনিংস খেলেন তিনি। ওপরে ব্যাটিংয়ের সুযোগ পেলেও জাহানারা তা কাজে লাগাতে পারেননি। ২ বলে ১ রান করে আউট হয়েছেন। 

স্পিরিট উইমেন্সের বোলারদের মধ্যে শিজুকা মিয়াজি ১৮ রানে সর্বোচ্চ চারটি উইকেট নেন। এছাড়া ছায়া মুঘল নেন ১৩ রানে দুটি উইকেট।

এর আগে টস হেরে ব্যাটিংয়ে নামা স্পিরিট উইমেন্স ওপেনিং জুটিতে যোগ করে ৩৫ রান। সারাহ ব্রাইস ২৬ রানে আউট হলে দ্বিতীয় উইকেটে সোফিয়া ডাঙ্কলিকে সঙ্গে নিয়ে নথকান চনথাম ৪৮ রানের জুটি গড়েন। চনথাম ২৫ রানে আউট হলেও হাফসেঞ্চুরির দেখা পান ডাঙ্কলি। ৩০ বলে ৯ চারে তার ৫১ রানে ভর করেই ৩ উইকেট হারিয়ে ১৪৭ রানের লড়াকু পুঁজি পায় স্পিরিট। এরপর বিশমাহ মারুফ (১৯) ও নিকোলা কেরি (১৯) রানের অপরাজিত ইনিংস খেলেন। 

জাহানারা আলমের বোলিংয়ে প্রথম তিন ওভারে রানই করতে পারছিলেন না স্পিরিট উইমেন্সের ব্যাটাররা। আগের তিন ওভারে ১৬ রান তোলা স্পিরিট জাহানারার শেষ ওভারে তুলে ফেলে ১৭। আর তাতেই দলের সবচেয়ে খরুচে বোলার হয়ে যান তিনি। ৪ ওভারে ৩৩ রান দিয়ে উইকেটশূন্য ছিলেন বাংলাদেশি পেসার। অঞ্জু গুরুং, কাইয়া আরুয়া ও চামিরা আতাপাত্তু একটি করে উইকেট নিয়েছেন।

/আরআই/এফআইআর/
সম্পর্কিত
২০০ টাকায় দেখা যাবে বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজ
টেইটের জায়গায় তালহা জুবায়ের, প্রশংসায় ভাসালেন হান্নান সরকার 
পদত্যাগ করেছেন শন টেইট
সর্বশেষ খবর
টিভিতে আজকের খেলা (৫ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা (৫ জুন, ২০২৬)
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি