তিন স্পিনার রেখে কিউইদের বিশ্বকাপ দল ঘোষণা

স্পোর্টস ডেস্ক
০১ ফেব্রুয়ারি ২০১৬, ১৬:৩৫আপডেট : ০১ ফেব্রুয়ারি ২০১৬, ১৬:৩৫

নাথান ম্যাককালাম, মিচেল স্যান্টনার ও ইশ সোধি এই তিন বিশেষজ্ঞ স্পিনারকে রেখেই আসন্ন টি-টোয়েন্ট বিশ্বকাপের দল ঘোষণা করেছে নিউজিল্যান্ড। ব্রেন্ডন ম্যাককালাম অবসরে যাওয়ায় অধিনায়কের দায়িত্ব পেয়েছেন ব্যাটসম্যান কেন উইলিয়ামসন। তিন স্পিনার রেখে কিউইদের বিশ্বকাপ দল ঘোষণা
টি-টোয়েন্টি বিশ্বকাপ সামনে রেখে সোমবার ১৫ সদস্যের দল ঘোষণা করে নিউজিল্যান্ড ক্রিকেট বোর্ড (এনসিবি)। উপমহাদেশের কন্ডিশনের কথা চিন্তা করে দলে রাখা হয়েছে তিন বিশেষজ্ঞ স্পিনার।

কিউই কোচ মাইক হেসন বলেছেন, ভারতের কন্ডিশনের কথা ভেবেই আমরা তিনজন ফ্রন্ট লাইন স্পিনারকে দলে রেখেছি। টি-টোয়েন্টি বিশ্বকাপে নাথান ম্যাককালামের অভিজ্ঞতা কাজে লাগবে। এছাড়া নাথান এবং স্যান্টনার দুইজনই প্রথম ছয় ওভার বল করতে সক্ষম। স্পিনে অপশন হিসেবে কেন উইলিয়ামসনও থাকছে।

স্কোয়াডে থাকা টিম সাউদি, মিচেল ম্যাকক্লেনগান ও ব্যাটসম্যান রস টেইলর বর্তমানে চোট আক্রান্ত। এই তিনজনকে নিয়ে মাইক হেসন বলেছেন, তারা তিন জনই চোটে পড়েছেন। আশা করি টুর্নামেন্ট শুরুর আগেই তারা দলের সঙ্গে যোগ দেবে। এছাড়া দলে জায়গা পেয়েছেন উইকেট কিপার ব্যাটসম্যান হেনরি নিকোলস। অভিজ্ঞ লুক রঞ্চির তাকেও দলে নেওয়া হয়েছে।

টি-টোয়েন্টি বিশ্বকাপে ‘বি’ গ্রুপে রয়েছে নিউজিল্যান্ড। গ্রুপ সঙ্গী হিসেবে আছে অস্ট্রেলিয়া, পাকিস্তান, ভারত ও কোয়ালিফাইয়ার হয়ে আসা একটি দল।

নিউজিল্যান্ড দল: কেন উইলিয়ামসন (অধিনায়ক), কোরে অ্যান্ডারসন, কলিন মুনরো, ট্রেন্ট বোল্ট, গ্রান্ট ইলিয়ট, মার্টিল গাপটিল, মিচেল ম্যাকক্লেনেগান, অ্যাডাম মিলনে, হেনরি নিকোলস, লুক রঞ্চি, মিচেল স্যান্টনার, নাথান ম্যাককালাম, ইশ সোধি, টিম সাউদি ও রস টেইলর।

/এমআর/

সম্পর্কিত
বাংলাদেশ সফরের ব্যাখ্যা দিলো আইসিসি
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
সর্বশেষ খবর
ঈদুল আজহা: ১৩ দিনে সড়ক দুর্ঘটনায় নিহত ২৮১
ঈদুল আজহা: ১৩ দিনে সড়ক দুর্ঘটনায় নিহত ২৮১
এবছরই সব স্কুলে ফিডিং চালুর পরিকল্পনা, পাঠ্যক্রমে খেলাধুলা: শিক্ষামন্ত্রী
এবছরই সব স্কুলে ফিডিং চালুর পরিকল্পনা, পাঠ্যক্রমে খেলাধুলা: শিক্ষামন্ত্রী
দুই দল গ্রামবাসীর সংঘর্ষে ৬২ জন আহত
দুই দল গ্রামবাসীর সংঘর্ষে ৬২ জন আহত
বাংলাদেশ সফরের ব্যাখ্যা দিলো আইসিসি
বাংলাদেশ সফরের ব্যাখ্যা দিলো আইসিসি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের