বাংলাদেশের ২ উইকেট প্রাপ্তির সেশনে নষ্ট হয়েছে দুটি রিভিউ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৫ মে ২০২২, ১২:২৩আপডেট : ১৫ মে ২০২২, ১৩:৪৫

ব্যাটিং বান্ধব বলে পরিচিত চট্টগ্রাম জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়াম। আর সেই মাঠে টস জিতলে ব্যাটিং লুফে নিতে চাইবে যে কেউ। শ্রীলঙ্কা তাই প্রথম টেস্টে টস জিতে ব্যাটিং নিয়েছে। তবে প্রথম সেশনে ২৪ ওভারের খেলায় তাদের স্বস্তি নিয়ে লাঞ্চে যেতে দেয়নি স্বাগতিক বাংলাদেশ। প্রথম ইনিংসে ৭৩ রানের বিনিময়ে তুলে নিতে পেরেছে ২ উইকেট। যার সবকটি নিয়েছেন অফস্পিনার নাঈম হাসান। যদিও ভুল সিদ্ধান্তের কারণে বাংলাদেশের হারাতে হয়েছে দুটি রিভিউ। ক্রিজে আছেন কুশল মেন্ডিস (২৭) ও অ্যাঞ্জেলো ম্যাথুজ (০)।        

চট্টগ্রাম জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে অষ্টম ওভারে প্রথম বল হাতে তুলে নেন নাইম। পঞ্চম বলে পেয়ে যান সাফল্য। অফ স্টাম্প থেকে ভেতরে পড়া বল লেগ সাইডে সরে গিয়ে কাট করতে গিয়েছিলেন করুনারত্নে। কিন্তু বামহাতি ব্যাটার বলের লাইন থেকে বেশি সরে পড়ায় বল ছুঁয়ে যায় তার প্যাড। এলবিডাব্লিউর আবেদন উঠতেই তাতে সাড়া দেন আম্পায়ার। অবশ্য শ্রীলঙ্কা রিভিউ নিলেও কাজে দেয়নি তা। আম্পায়ার্স কলে ৯ রানে সাজঘরে ফিরেছেন করুনারত্নে।

২৩ রানে প্রথম উইকেট পড়ার পর জুটি গড়ার দিকে মনোযোগী ছিলেন ওশাডা ফার্নান্ডো ও কুশল মেন্ডিস। প্রায় দুই ঘণ্টার মতো প্রতিরোধ গড়ে খেলছিলেন ফার্নান্ডো। লাঞ্চের আগে ৭৬ বল খেলা ওশাডাকে বিপদে ফেলেন নাঈম। তার স্পিন ঠিকমতো ডিফেন্ড করতে পারেননি। বল এজ হয়ে জমা পড়ে লিটনের গ্লাভসে। ওশাডা দ্রুত রিভিউ নিলেও আলট্রা এজে দেখা গেছে বড় স্পাইক। ফলে ৩৬ রানে সাজঘরে ফিরেছেন লঙ্কান ওপেনার।

তবে এই প্রথম সেশনে দুটি রিভিউ-ও নষ্ট করে বাংলাদেশ। পঞ্চম ওভারে শরিফুলের বলে বাংলাদেশ এলবিডাব্লিউর আবেদন করলে সাড়া দেননি আম্পায়ার। পরে রিভিউ নিলে দেখা যায় বল লেগ স্টাম্পের বাইরে পিচড করেছে। ২৩তম ওভারে আবারও একই পরিণতি! পেসার শরিফুলের আত্মবিশ্বাসী মনোভাবে রিভিউ নেন মুমিনুল। কিন্তু রিপ্লেতে দেখা যায় ইম্প্যাক্টে ছিল না বল।

/এফআইআর/         
সম্পর্কিত
বাংলাদেশ সফরের ব্যাখ্যা দিলো আইসিসি
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
সর্বশেষ খবর
বিএসইসি’র নতুন চেয়ারম্যান মাসুদ খান, নিয়োগ পেলেন তিন কমিশনার
বিএসইসি’র নতুন চেয়ারম্যান মাসুদ খান, নিয়োগ পেলেন তিন কমিশনার
জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে বাংলাদেশের বিজয়ে রাষ্ট্রপতির অভিনন্দন
জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে বাংলাদেশের বিজয়ে রাষ্ট্রপতির অভিনন্দন
ইরানে বিভেদ সৃষ্টির চেষ্টা করছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল: খামেনি
ইরানে বিভেদ সৃষ্টির চেষ্টা করছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল: খামেনি
ডেঙ্গুর চরম ঝুঁকিতে ঢাকা দক্ষিণ সিটির ২৭টি ওয়ার্ড
ডেঙ্গুর চরম ঝুঁকিতে ঢাকা দক্ষিণ সিটির ২৭টি ওয়ার্ড
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের