শরিফুল নেই, কেমন হলো ঢাকা টেস্টের দল

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৯ মে ২০২২, ১৪:৩৫আপডেট : ১৯ মে ২০২২, ১৪:৩৫

চট্টগ্রাম টেস্টে বলের আঘাতে আঙুলে চিড় ধরা পড়েছে শরিফুল ইসলামের। ফলে চার থেকে পাঁচ সপ্তাহ মাঠের বাইরে থাকতে হচ্ছে বাঁহাতি পেসারকে। এ কারণে শ্রীলঙ্কার বিপক্ষে ঢাকা টেস্টে পাওয়া যাবে না তাকে। এই পেসারকে ছাড়াই দ্বিতীয় টেস্টের দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

আগামী ২৩ মে মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে গড়াবে ঢাকা টেস্ট। আঙুলের ইনজুরিতে টেস্ট সিরিজ থেকে ছিটকে পড়া শরিফুল ছাড়া প্রথম টেস্টের দলটা অপরিবর্তিত রয়েছে।

স্কোয়াডে চার পেসার থাকায় কাউকে নেওয়ার প্রয়োজন অনুভব করছেন না নির্বাচকরা। প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীন নান্নু বলেছেন, ‘স্কোয়াডে আমাদের খেলানোর মতো চার পেসার আছে। এই মুহূর্তে কাউকে নেওয়ার প্রয়োজন অনুভব করছি না। যদি টিম ম্যানেজমেন্টের পরবর্তীতে কাউকে প্রয়োজন হয় তখন নেওয়া হতে পারে।’

শরিফুলের সঙ্গে চট্টগ্রামে খেলেছেন পেসার খালেদ আহমেদ। একাদশের বাইরে রয়েছেন এবাদত হোসেন, রেজাউর রহমান রাজা ও শহীদুল ইসলাম। 

দ্বিতীয় টেস্টের বাংলাদেশ স্কোয়াড: মুমিনুল হক (অধিনায়ক), তামিম ইকবাল, মাহমুদুল হাসান জয়, নাজমুল হোসেন শান্ত, মুশফিকুর রহিম, লিটন দাস (উইকেটকিপার), সাকিব আল হাসান, নাঈম হাসান, তাইজুল ইসলাম, খালেদ আহমেদ, ইয়াসির আলী, নুরুল হাসান সোহান, মোসাদ্দেক হোসেন, এবাদত হোসেন, শহিদুল ইসলাম ও রেজাউর রহমান রাজা।

/আরআই/কেআর/
সম্পর্কিত
২০০ টাকায় দেখা যাবে বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজ
টেইটের জায়গায় তালহা জুবায়ের, প্রশংসায় ভাসালেন হান্নান সরকার 
পদত্যাগ করেছেন শন টেইট
সর্বশেষ খবর
তেল ও বিদ্যুতের দাম বাড়ানোর গণবিরোধী সিদ্ধান্ত বাতিল করতে হবে: জামায়াত
তেল ও বিদ্যুতের দাম বাড়ানোর গণবিরোধী সিদ্ধান্ত বাতিল করতে হবে: জামায়াত
সান মারিনোর বিপক্ষে বাংলাদেশ ম্যাচে প্রথমবার থাকছে ভিএআর 
সান মারিনোর বিপক্ষে বাংলাদেশ ম্যাচে প্রথমবার থাকছে ভিএআর 
বিদ্যুৎ-জ্বালানির দাম কমানোর দাবি এনসিপির
বিদ্যুৎ-জ্বালানির দাম কমানোর দাবি এনসিপির
ভৈরবে রেলপথ অবরোধ: ৫টি ট্রেন মাঝরাস্তায় আটকা, চলাচল ব্যাহত
ভৈরবে রেলপথ অবরোধ: ৫টি ট্রেন মাঝরাস্তায় আটকা, চলাচল ব্যাহত
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি