ওয়ানডেতে এমন ধস আগে দেখেনি ক্রিকেট বিশ্ব!

স্পোর্টস ডেস্ক
০২ জুলাই ২০২৫, ২১:৪৭আপডেট : ০২ জুলাই ২০২৫, ২১:৪৭

২৪৫ রানের লক্ষ্যে নেমে বাংলাদেশ শুরুটা দারুণ করে। প্রথম ওভারে পারভেজ হোসেন ইমন টানা দুটি চার মারেন। ওয়ানডেতে অভিষেক ম্যাচ রাঙাতে পারেননি বাংলাদেশ ওপেনার। ১৩ রান করে থামেন তিনি। ২৯ রানে ওপেনিং জুটি ভাঙার পর তানজিদের হাফ সেঞ্চুরি ও নাজমুল হোসেন শান্তর প্রতিরোধে বাংলাদেশ যেন জয় দেখতে পাচ্ছিল। ১ উইকেট হারিয়ে যে তাদের স্কোরবোর্ডে রান ৯৯!

চমৎকার অবস্থানে থাকার পর হঠাৎ করে এলোমেলো বাংলাদেশ, যার শুরুটা হয়েছিল শান্তর রান আউটে। দ্বিতীয় রান নিতে গিয়ে স্ট্রাইকিং প্রান্ত থেকে তিনি দুই সেন্টিমিটার দূরে থাকতে মিলান রত্নায়েকের থ্রোতে স্টাম্প ভাঙেন কুশল মেন্ডিস। ১০০ রানে পড়ে ২ উইকেট।

পরের ওভারের ঘটনা। ওয়ানিন্দু হাসারাঙ্গা বল হাতে নিয়েই ধসের সূচনা করলেন। ১৮তম ওভারে লিটন দাস ও তানজিদকে ফেরান লঙ্কান স্পিনার। পরের ওভারে কামিন্দু মেন্ডিস ফেরান তাওহীদ হৃদয়কে। 

১০৩ রানে দলের অর্ধেক ব্যাটারের বিদায়ের পর হাল ধরতে পারেননি মেহেদী হাসান মিরাজ। ওয়ানডের নতুন অধিনায়ক ডাক মারেন হাসারাঙ্গার বলে। পরের ওভারে কামিন্দু জোড়া আঘাতে ফেরান তানজিম হাসান সাকিব ও তাসকিন আহমেদকে।

মাত্র ৫ রানের ব্যবধানে দ্বিতীয় থেকে অষ্টম উইকেট হারায় বাংলাদেশ, যা ছেলেদের ওয়ানডেতে সবচেয়ে বড় ধস। এর আগে ২০২০ সালে নেপালের বিপক্ষে যুক্তরাষ্ট্র ৮ রানে এমন ধস দেখেছিল। ১ উইকেটে ২৩ রান করা আমেরিকা ৩১ রানে হারায় ৮ উইকেট। ৩৫ রানে বোল্ড হয় তারা। 

/এফএইচএম/
সম্পর্কিত
টেইটের জায়গায় তালহা জুবায়ের, প্রশংসায় ভাসালেন হান্নান সরকার 
পদত্যাগ করেছেন শন টেইট
বাংলাদেশ সফরের ব্যাখ্যা দিলো আইসিসি
সর্বশেষ খবর
কর্মকর্তাদের কলম বিরতির নির্দেশনা নেই: ইসলামী ব্যাংকের ভারপ্রাপ্ত এমডি
কর্মকর্তাদের কলম বিরতির নির্দেশনা নেই: ইসলামী ব্যাংকের ভারপ্রাপ্ত এমডি
উচ্চ ক্ষমতার কার্বন ফাইবারের বাণিজ্যিক উৎপাদন শুরু চীনে
উচ্চ ক্ষমতার কার্বন ফাইবারের বাণিজ্যিক উৎপাদন শুরু চীনে
অলসতা মনে হলেও যে অভ্যাসগুলো হতে পারে বুদ্ধিমত্তার লক্ষণ
অলসতা মনে হলেও যে অভ্যাসগুলো হতে পারে বুদ্ধিমত্তার লক্ষণ
হঠাৎ রেমিট্যান্স আসা কমে গেলো
হঠাৎ রেমিট্যান্স আসা কমে গেলো
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের