মেয়েদের আইপিএল: সালমার ২ উইকেট, সুপ্তার ‘ডাক’

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৪ মে ২০২২, ১৩:০৫আপডেট : ২৪ মে ২০২২, ১৩:০৫

মেয়েদের আইপিএল খ্যাত উইমেন্স টি-টোয়েন্টি চ্যালেঞ্জে সুযোগ পেয়েছেন বাংলাদেশের দুই ক্রিকেটার সালমা খাতুন ও শারমিন আক্তার ‍সুপ্তা। দুজনেই খেলছেন ট্রেইলব্লেজারসের জার্সিতে। বাংলাদেশের অভিজ্ঞ অলরাউন্ডার সালমা খাতুনের আগে খেলার অভিজ্ঞতা থাকলেও শারমিন আক্তার সুপ্তা প্রথমবারের মতো সুযোগ পেয়েছেন। যদিও অভিষেকটা একদমই ভালো কাটেনি বাংলাদেশের এই ব্যাটারের। ৪ বল খেলে রানের খাতা না খুলেই আউট হয়েছেন।

সুপ্তা ব্যর্থ হলেও বল হাতে আলো ছড়িয়েছেন সালমা খাতুন। সেটি অবশ্য দলের জয়ের জন্য যথেষ্ট ছিল না। ট্রেইলব্লেজারস ৪৯ রানে হেরেছে সুপারনোভাসের কাছে।

পুনের মহারাষ্ট্র ক্রিকেট অ্যাসোসিয়েশন মাঠে আগে ব্যাট করা সুপারনোভাস ১৬৩ রান সংগ্রহ করে। দলের হয়ে হারমানপ্রীত কৌর ৩৭ রান করেন। এছাড়া হারলিন দেওলের ব্যাট থেকে আসে ৩৫ রানের ইনিংস।

ট্রেইলব্লেজারসের বোলারদের মধ্যে হেইলি ম্যাথিউজ ২৯ রানে তিনটি উইকেট নেন। বাংলাদেশের স্পিনার সালমা খাতুন ৩০ রান দিয়ে নেন দুটি উইকেট।

১৬৪ রানের লক্ষ্যে খেলতে নেমে ব্যাটিং বিপর্যয়ে পড়ে ট্রেইলব্লেজারস। অধিনায়ক স্মৃতি মান্ধানা ২৩ বলে ৩৪ রান করতে পেরেছেন। জেমিমাহ রুদ্রিগ্রেস করেন ২৪ রান। বাংলাদেশের দুই ব্যাটার সালমা খাতুন ও শারমিন আক্তার রানের খাতা খুলতে ব্যর্থ হয়েছেন। সুপ্তা খেলেন ৪ বল, সালমা ৭ বল। শেষ পর্যন্ত নির্ধারিত ২০ ওভারে ৯ উইকেট হারিয়ে ১১৪ রান করেছে টেইলব্লেজারস।

পূজা বস্ত্রকার সর্বোচ্চ চারটি উইকেট নিয়েছেন। আলানা কিং ও সোফি একলেস্টোন নেন দুটি করে উইকেট।

/আরআই/এফআইআর/
সম্পর্কিত
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
সর্বশেষ খবর
উত্তর কোরিয়ার পারমাণবিক শক্তি ‘অনিয়ন্ত্রিত হারে’ বৃদ্ধির ঘোষণা কিমের
উত্তর কোরিয়ার পারমাণবিক শক্তি ‘অনিয়ন্ত্রিত হারে’ বৃদ্ধির ঘোষণা কিমের
রামিসাকে ধর্ষণের পর হত্যা, রায় রবিবার
রামিসাকে ধর্ষণের পর হত্যা, রায় রবিবার
বজ্রনিনাদে ভারতে বর্ষার প্রবেশ, কেরালাজুড়ে হচ্ছে ভারি বৃষ্টি
বজ্রনিনাদে ভারতে বর্ষার প্রবেশ, কেরালাজুড়ে হচ্ছে ভারি বৃষ্টি
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান