শ্রীলঙ্কাকে হারিয়ে গ্রুপ চ্যাম্পিয়ন পাকিস্তান

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৩ ফেব্রুয়ারি ২০১৬, ১৬:১২আপডেট : ০৩ ফেব্রুয়ারি ২০১৬, ১৬:১৩

গ্রুপ পর্বের শেষ দিনের খেলায় বুধবার মুখোমুখি হয়েছিল পাকিস্তান ও শ্রীলঙ্কা। ‘বি’ গ্রুপে শীর্ষে উঠার জন্য এই ম্যাচটি গুরুত্বপূর্ণ ছিল দুই দলের জন্যই। শেষ পর্যন্ত শ্রীলঙ্কাকে ২৩ রানে হারিয়ে গ্রুপ চ্যাম্পিয়নের মুকুট পড়েছে পাকিস্তান।
আগে ব্যাট করে পাকিস্তান ৪৮.৪ ওভারে সবকটি উইকেট হারিয়ে ২১২ রান সংগ্রহ করে। দলের হয়ে সর্বোচ্চ রান করেন মিডল অর্ডার ব্যাটসম্যান হাসান মহসিন। তিনি ৮৬ বলে ৮ চার ও ১ ছয়ে তার ইনিংসটি সাজান। অন্য ব্যাটসম্যানদের মধ্যে সালমান ফায়েজ ৩৩ ও মোহাম্মদ ওমর ২৬ রান করেন।
শ্রীলঙ্কার বোলারদের মধ্যে সর্বোচ্চ ২টি করে উইকেট নিয়েছেন থিলান নিমেশ, ওয়াইনডু হাসারাঞ্জে ও ডামিথা সিলভা।

২১৩ রানের লক্ষ্যে খেলতে নেমে শ্রীলঙ্কান ব্যাটসম্যানরা পাকিস্তানি বোলারদের তোপে পড়ে ১৮৯ রান তুলতেই গুটিয়ে যায়। দলের হয়ে সর্বোচ্চ রান আসে কামিন্দু ম্যান্ডিসের ব্যাট থেকে। তিনি ১০৪ বলে ৫ চারে তার ৬৮ রানের ইনিংসটি সাজান। অন্য ব্যাটসম্যানদের মধ্যে ভীসাদ রেন্দিকা ৪৬ এবং ডামিথা সিলভা ২১ রানে অপরাজিত ছিলেন।

পাকিস্তানের বোলাদের মধ্যে সর্বোচ্চ ৩টি উইকেট নেন শাহদাব খান। তিনি ৮.৪ ওভারে ৩১ রান খরচায় ৩টি উইকেট নিয়েছেন। এছাড়া সামেন গুল, হাসান মহসিন ও আহমেদ শফিক প্রত্যেকে দুটি করে উইকেট নিয়েছেন।

/আরআই/এফআইআর/

সম্পর্কিত
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
১৫ বলে ফিফটি, পারভেজের রেকর্ডে ভাগ বসালেন হাবিবুর
সর্বশেষ খবর
নিখোঁজ ব্যবসায়ীর হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার
নিখোঁজ ব্যবসায়ীর হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার
ওপেনএআই’র নতুন বাজি ‘কোডেক্স’
ওপেনএআই’র নতুন বাজি ‘কোডেক্স’
বহু কাজ এখনও বাকি, কীভাবে চালু হবে শিশু হাসপাতাল
বহু কাজ এখনও বাকি, কীভাবে চালু হবে শিশু হাসপাতাল
বিশ্বকাপের প্রথম ম্যাচে খেলতে পারবেন তো ইয়ামাল? 
বিশ্বকাপের প্রথম ম্যাচে খেলতে পারবেন তো ইয়ামাল? 
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের